২০০ বছরের প্রাচীন পুজো দাসপুরের নৈহাটি দত্ত বাড়ির

প্রত্যেক বাঙালি একটা বছর অপেক্ষা করে থাকে দেবী দুর্গার আগমনের জন্য। ভাদ্র মাস শুরু হলেই সকলের মনে জেগে ওঠে এক নতুন অনুভূতি। এরপর আশ্বিনের শারদপ্রাতে বেজে ওঠে মায়ের আগমনী বার্তা। পুজোর এক দু মাস আগে থেকেই শুরু হয়ে যায় কেনাকাটা ও ঘরঝাড়া। প্রত্যেক পাড়ায় পাড়ায় মণ্ডপে মণ্ডপে এই পুজো চলতে থাকে। অনেক বনেদি বাড়িতেও এই পুজো হয়ে আসছে।

নৈহাটির দাসপুরের দত্ত বাড়ির পুজো এ বছর অতিক্রম করল ২০০ বছর। এই দত্ত বাড়িতেই তৈরি হয় মায়ের প্রতিমা। ভোগ রান্না থেকে শুরু করে নাড়ু তৈরি, আলপনা দেওয়ার সব কাজ এই বাড়ির মেয়েরাই করেন। ২০০ বছরের পুরোনো এই পুজো।

দত্ত বাড়ির এই দুর্গা পুজোতে বলি দেওয়ার প্রথা রয়েছে। এই পরিবারের লোকজনের কাছ থেকে শোনা যাচ্ছে আগে এই পুজোতে মহিষ বলি দেওয়া হতো। তবে এখন মহিষের পরিবর্তে ছাগ বলি দেওয়া হয়।

পরিবারের লোকজনের কাছে শোনা যাচ্ছে এই পুজোর নিয়ম একটু আলাদা। এই পুজো তান্ত্রিক মতে হয়ে থাকে। এই তান্ত্রিক মতে হওয়ার কারণেই এখানে বলি দেওয়ার প্রথা রয়েছে। সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী প্রত্যেকটি পুজোতেই এই বলি দেওয়া হয়। নিষ্ঠা সহকারে ও মন্ত্র পাঠ করে ৯ জন পুরোহিত এই পুজো করে থাকেন।

সকলের সহযোগিতায় এই পুজো দুশো বছর ধরে হয়ে আসছে। এই বাড়ির মহিলারা আনন্দ সহকারে সব আয়োজন করেন। মহিলারাই সকলে একসাথে পঞ্চপ্রদীপ ও ১০৮ টি প্রদীপ জ্বালান।

এই ভাবেই সকলে আনন্দে এই চার দিন ধরে দুর্গোৎসব পালন করে এবং আগামী বছরেও এইভাবে চলতে থাকবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026