শুনলে আশ্চর্য হয়ে যাবেন সাবর্ণ রায় চৌধুরীর বাড়ির পুজোর কথা!

বাঙালির বারো মাসে তেরো পার্বণ হলেও দুর্গাপূজার মধ্যে জড়িয়ে রয়েছে অনেক আলাদা অনুভূতি। ছোটো থেকে বড়ো সবাই মেতে ওঠে এই পুজোয়। সার্বজনীন এই পুজোয় মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকে না। মণ্ডপে মণ্ডপে মেতে ওঠে সকলে। যুগ যুগ ধরে চলে আসছে এই পুজো। আশ্বিন মাসের এই চারটা দিন ধরে চলে দেবীর আরাধনা। কথায় আছে দেবী এই চারটে দিন তার ছেলেমেয়েদের নিয়ে বাপের বাড়ি বেড়াতে আসেন।

এই পুজো শুধু মণ্ডপে নয় অনেক বাড়িতেও হয়ে থাকে।এই পুজো চলে আসছে কোথাও ১০০ বছর ধরে কোথাওবা ২০০ বছর ধরে। তেমনি সাবর্ণ রায়চৌধুরীর বাড়ির পুজো এবার অতিক্রম করল ৪০৯ বছর।

বছরের অন্য সময় গুলিতে এই পরিবারের লোকজনেরা যেখানেই থাকুক না কেন এই পুজোতে তারা একত্রিত হয়। চারদিনব্যাপী প্রচুর আনন্দের সাথে তারা এই পুজো কাটান। ছোটো বড়ো সবাই একসাথে মেতে ওঠে নাচের আনন্দে। ষষ্ঠী থেকে শুরু হয়ে দশমী পর্যন্ত চলে তাদের নাচ। বিশেষ করে ধুনুচি নাচ।

৪০৯ বছর ধরে তারা একইভাবে এই পুজো করে আসছে। এখানকার আরতী দেখবার মতো। আরতী দেখার জন্য লক্ষ লক্ষ লোক ভিড় করে আসে। ৪০৯ বছর ধরে চলে আসছে মায়ের এই ভোগ আরতি।

মায়ের ভোগের জন্য অনেক আয়োজন হয়। মায়ের এই ভোগ কে তিন ভাগে ভাগ করা হয়। দুই ভাগে থাকে আমিষ ও একভাগে থাকে নিরামিষ। দুর্গা ও কলা বউ কে দেওয়া হয় নিরামিষ ভোগ। ও নারায়ণকে দেওয়া হয় আমিষ ভোগ। এছাড়া সকল কে আলাদা আলাদা ভাবে ভোগ দেওয়া হয়। এই পরিবারের বউ ও মেয়েরাই মায়ের এই ভোগ রান্না করেন।

এই পুজোর কিছু ইতিহাস রয়েছে। সেটি হল–

নয়ের দশকে কনৌজ থেকে পাঁচজন ব্রাহ্মণ এসেছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন সৌরবি। এই সৌরবি পরবর্তীকালে এই সাবর্ণ বংশের প্রতিষ্ঠা করেন। লক্ষীকান্ত ১৬১০ সালে এই পুজো শুরু করেন। আর আজ এই পুজোর বয়স ৪০৯ বছর।

তারা জানাচ্ছেন মায়ের ইচ্ছেতেই তারা ৩৪ পুরুষ ধরে এই পুজো ধরে রেখেছেন। এবং পরবর্তী প্রজন্মও এই পুজো কে এগিয়ে নিয়ে যাবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026