দুর্গাপূজা বা দুর্গোৎসব হল হিন্দু দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে প্রচলিত একটি উৎসব। দুর্গাপূজা সমগ্র হিন্দুসমাজেই প্রচলিত। তবে বাঙালি হিন্দু সমাজে এটি অন্যতম বিশেষ এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব। হাতেগোনা আর কয়েকটা দিন বাকি তার পরেই পুজো। দুর্গাপূজা নিয়ে প্রত্যেক বাঙালির মধ্যে একটা আলাদা আবেগ জড়িয়ে থাকে। কিন্তু শহর আর গ্রামের পুজোর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। মহালয়ার পর থেকেই বদলে যায় গোটা গ্রাম। গ্রাম বাংলার পুজোর মধ্যে সবথেকে বেশি আকর্ষণ হল বিসর্জন। এছাড়া গ্রামের বেশিরভাগ মণ্ডপে দেখা যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। কিন্তু সব অনুষ্ঠানের মধ্যে সব থেকে আকর্ষণ হল ভোগ বিতরণ অনুষ্ঠান।
বেশিরভাগ গ্রামে দশমীর দিন এই ভোগ বিতরণ অনুষ্ঠানটি হয়। সেই দিন প্রত্যেক বাড়িতে রান্না বন্ধ থাকে। গ্রামের সকল মানুষ যোগ দেয় এই অনুষ্ঠানে। গ্রামের ভোগ বিতরণ মানেই খিচুড়ির কথাই মাথায় আসে। এখনো অনেক গ্রামে প্রাচীন রীতিনীতি মেনে দুর্গা পুজো অনুষ্ঠিত হয়। তারমধ্যে সবথেকে অন্যতম হল সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের আমূল গ্রাম। পুজোর আর একটি বৈশিষ্ট্য হল, আমূল গ্রাম–সহ লাগোয়া ১০/১২টি গ্রামের হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ এই পুজো ও উৎসবে শামিল হন। ছাগ ও মেষ বলি হয় আড়াইশোর কাছাকাছি। অনুষ্ঠিত হয় যাত্রাপালা ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…