জীবনযাপন

পুজোর আগে চটজলদি ওজন কমাতে, স্বাস্থ্যজ্জ্বল সুন্দর ত্বক পেতে প্রতিদিন কাজু খান! জেনে নিন খাওয়ার পদ্ধতি

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : পুজোর সময় সকলেই চায় তাকে যেন সবচেয়ে সুন্দর লাগে। আর তার জন্যে চেষ্টার ত্রুটি করেনা কেউই। পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। তার আগে যতটা সম্ভব রোগা হওয়ার চেষ্টা সকলেই করছেন। চিকিৎসকরা বলছেন, চটজলদি ওজন কমাতে আর স্বাস্থ্যজ্জ্বল সুন্দর ত্বক পেতে কাজুবাদাম অত্যন্ত কার্যকরী! কাজুর নানা গুণের মধ্যে এটাও অন্যতম একটা গুণ। দেখে নিন কাজুর এমনই কিছু গুণ-

১. প্রতিদিন এক মুঠো কাজু খেতে পারলে রক্তে উপকারী কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায়। কাজুতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট, ডায়েটারি ফাইবার, প্রোটিন যা হৃদযন্ত্রের সুস্বাস্থ্য ধরে রাখতে সাহায্য করে।

২. প্রতিদিন কাজু খেলে চুলের স্বাস্থ্যও ভালো থাকে। একই সঙ্গে চুলের গোড়ায় কাজুর তেল লাগাতে পারলে অস্বাভাবিক চুল ঝরার সমস্যাও দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে।

৩. কাজুতে থাকা ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম আর ভিটামিন K হাড়ের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে।

৪. কাজুতে থাকে প্রচুর পরিমাণে জিক্সানথিন ও লুটেইন অ্যান্টিঅক্সিড্যান্ট। যা চোখে ছানি পড়ার সমস্যা রুখতে এবং দৃষ্টিশক্তি ভাল রাখতে সাহায্য করে।

৫. কাজুতে আছে প্রচুর পরিমাণে জিঙ্ক, আয়রন, ম্যাগনেশিয়াম, সেলেনিয়াম, ফসফরাস যেগুলো ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে অত্যন্ত কার্যকরী।

৬. কাজুতে থাকে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভুমিকা নেয়।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026