রাজ্য

Weather Update: কালবৈশাখীর সঙ্গে ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, পয়লা বৈশাখে বদল আবহাওয়ায়

এই মুহূর্তে পহেলা বৈশাখ নিয়ে বাঙালি মেতে রয়েছে। তবে, পহেলা বৈশাখের দিন থেকেই কিন্তু পরিবর্তিত হতে পারে পশ্চিমবঙ্গের আবহাওয়া। পহেলা বৈশাখের দিন থেকেই আবারো বৃষ্টি শুরু হতে পারে পুরো পশ্চিমবঙ্গে। নিম্নচাপের কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। এমনটাই খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৈশাখ মাসে শুরুর দিকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও একই সাথে কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা বাড়বে। সমুদ্রপৃষ্ঠে মেঘ সঞ্চার হওয়ার কারণে কিছুটা হলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে। বজ্রগর্ভ মেঘ রয়েছে কয়েকটি জেলায়। রবিবার পর্যন্ত মনোরম আবহাওয়া বিরাজ করবে কিন্তু তারপর থেকে আবারো আবহাওয়া পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের কলকাতা সহ সর্বত্র তাপমাত্রা বৃদ্ধি পাবার সম্ভাবনা প্রবল। পশ্চিমের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে। কলকাতার তাপমাত্রা একইভাবে বাড়বে এবং বছরের শেষ দিনে দীঘা এবং পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি বেশ কিছু উপকূলবর্তী জেলায় তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শনিবার দুপুরের পর কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। তাপমাত্রা কম থাকার কারণে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মনোরম আবহাওয়া থাকলেও খুব শীঘ্রই তাপমাত্রা বৃদ্ধি হবে এই সমস্ত জেলায়। সর্বনিম্ন তাপমাত্রা কম থাকার কারণে স্বস্তিদায়ক আবহাওয়া বিরাজ করবে বিভিন্ন জায়গায়। সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ দীঘা এবং জেলার সর্বত্র। দিঘার শেষ ২৪ ঘন্টায় তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২২.৪ ডিগ্রি সেলসিয়াস।

নববর্ষ শুরু হতে আবহাওয়া আবারো পাল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর থেকে দক্ষিণবঙ্গে বছরের শুরু থেকে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কিছুদিন পর থেকে আবারো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে নতুন বছরের একেবারে শুরুর দিকে। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে কালবৈশাখীর ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা হাওয়া অফিসে রিপোর্টে রয়েছে। ফলে এই সময়টা খুব একটা স্বস্তির নয় পশ্চিমবঙ্গবাসীর জন্য।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026