দেশ জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। আর এই লকডাউনের সময় সকলকে যোগচর্চার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল মন কি বাত অনুষ্ঠানের পর আজ সকালে তিনি একটি অ্যানিমেটেড যোগের ভিডিও পোস্ট করেন টুইটারে। সেখানে তিনি বলেন, ‘গতকাল মন কি বাত অনুষ্ঠানে একজন আমায় জিজ্ঞেস করেছিল এই লকডাউনের সময় আমি কি করছি? তাই এই ভিডিওটি আমি পোস্ট করলাম। আপনারাও নিয়মিত যোগা করুন এবং সুস্থ থাকুন।’
নিজের শরীর নিয়ে বরাবরই সচেতন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায়শই তিনি বিভিন্ন যোগাসনের ছবি, ভিডিও পোস্ট করতে থাকেন। আর এই লকডাউনের সময় দেশবাসীর কাছে তাঁর অনুরোধ সংক্রমণ ঠেকাতে, নিজেকে সুস্থ রাখতে যোগ চর্চার বিকল্প নেই। তাই দেশবাসীর কাছে যোগাসন করার আবেদন তাঁর। প্রধানমন্ত্রীর কথায় করোনা মোকাবিলায় সোশ্যাল ডিস্ট্যান্স, সমাজ সচেতনতার পাশাপাশি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকাও জরুরি। আর তার জন্য পুষ্টিকর আহারের সাথে সাথে যোগ চর্চাও গুরুত্বপূর্ণ। তাই যোগের প্রচার করতে ভুলছেন না তিনি।
গতকাল মন কি বাত অনুষ্ঠানে দেশ জুড়ে ২১ দিনের লকডাউনের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নেন। তিনি বলেন, ‘দেশজুড়ে লকডাউনের জন্য আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু এই ভাইরাসের হাত থেকে বাঁচার জন্যে এছাড়া আর কোনো উপায় ছিলনা।’ অনেক মানুষই এই লকডাউন মানছে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাদের কাছে ঘরে থাকার অনুরোধ করেন তিনি। তিনি বলেন, ‘কিছু মানুষ দেখছি নিয়ম ভেঙে রাস্তায় বেরোচ্ছেন। এরকম করলে করোনা থেকে বাঁচা মুশকিল। তাই সকলে ঘরে থাকুন।’
কম খরচে বেশি দিনের ভ্যালিডিটি—এই ফর্মুলাতেই বাজারে নতুন করে চমক দিল BSNL। মাত্র ১৯৭ টাকার…
এপ্রিল মাস মানেই নতুন শিক্ষাবর্ষের শুরু—নতুন বই, নতুন ক্লাস আর নতুন উদ্যম। কিন্তু সেই শুরুতেই…
মার্চের শেষের দিকের দুর্যোগ কাটতে না কাটতেই এপ্রিলের শুরুতে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এক অদ্ভুত দ্বৈত ছবি…
আইপিএলের মঞ্চে হার নতুন কিছু নয়, কিন্তু সেই হার যদি দলের ড্রেসিংরুমের বাইরে নতুন ঝড়…
লক্ষ্মীবারেই যেন সত্যিই ‘লক্ষ্মীর ঝলক’—কিন্তু স্বস্তি নয়, বরং ধাক্কা! আজ সোনার বাজারে একেবারে আগুন লেগেছে।…
বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এর মধ্যেই বড়ঞার জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প…