বিয়ের দেড় বছরের মধ্যেই শ্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সাথে বিচ্ছেদ দুর্নিবার সাহার। বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, আবারো নতুন করে প্রেমে পড়েছেন গায়ক। তবে মিডিয়ার সামনে প্রকাশ্যে কেউই মুখ খুলতে নারাজ ছিলেন। তবে এবার দুর্নিবার-মীনাক্ষীর বিচ্ছেদের সীলমোহর পরলো। দুর্নিবারের সাথে ছবি শেয়ার করলেন তার বর্তমান প্রেমিকা ঐন্দ্রিলা সেন।
২০১৫’র বাংলা সারেগামাপা’য় অংশ নিয়েছিলেন তিনি। সেই মঞ্চেই প্রথম তাকে দেখেছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ার হাত ধরে বন্ধুত্ব শুরু হয় তাদের। এরপর প্রেমের সম্পর্ক তৈরি হতে বিশেষ সময় লাগেনি। দুর্নিবারের পাশাপাশি ভালো গান গাইতেন মীনাক্ষীও। একসাথে গানও রেকর্ড করেছেন তারা।
এরপর ২০১৭’তে আইনি বিয়ে সারেন তারা। পরে ধুমধাম করে ২০২১’এ সামাজিক বিয়ে করেন দুর্নিবার-মীনাক্ষী। তবে সামাজিক বিয়ের পর থেকেই তাদের মাঝে মনোমালিন্য শুরু হয়ে গিয়েছিল। এরপর বিয়ের দেড় বছরের মধ্যেই বিচ্ছেদ হল তাদের। টলি পাড়ার ভিতরে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল তাদের বিচ্ছেদের খবর। এবার সেই খবরেই সীলমোহর দিলেন গায়কের বর্তমান প্রেমিকা। তবে মীনাক্ষী মুখোপাধ্যায়ের সাথে নিজের বিচ্ছেদ নিয়ে কথাই বলতে নারাজ গায়ক। মিডিয়ার সামনে মুখ খোলেননি মীনাক্ষী মুখোপাধ্যায়ও।
টলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ম্যানেজার ঐন্দ্রিলা সেনের সাথে সম্পর্কে জড়িয়েছেন দুর্নিবার সাহা। সম্প্রতি গায়ককে জড়িয়ে ধরে একটি ছবি শেয়ার করেছেন ঐন্দ্রিলা নিজেই। ছবি শেয়ার করে ঐন্দ্রিলা লিখেছেন, গায়ক তার আশেপাশে থাকলে তার জীবনটা সুন্দর হয়ে যায়। তার জীবনে আসার জন্য তাকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি এও লিখেছেন, চিরকালের জন্য তিনি তার জীবনে থেকে যাবেন। ক্যাপশনে এই কথা লিখে সকলকে আসল গল্পটা লেখার জন্য বলেছেন ঐন্দ্রিলা। এই ছবি শেয়ার করে তিনি রীতিমতো নিজের ভালোবাসার কথা জাহির করেছেন দুর্নিবারের প্রতি, তা স্পষ্ট সকলের কাছেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…