খেলা

IND vs ENG: ‘এই ৩ ক্রিকেটার টিম ইন্ডিয়ার আসল হিরো’, সিরিজ জিতে মন্তব্য রোহিত শর্মার

গতকাল অত্যন্ত নাটকীয়ভাবে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের সমাপ্তি ঘটেছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে পরাজিত করে সিরিজ ঘরে তুলেছে ভারত। গতকাল ওডিআই সিরিজের শেষ ম্যাচে ৫ উইকেটে ইংরেজ বাহিনীকে পরাস্থ করেছে রোহিত শর্মারা। তবে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতার পর এই জয়ের পিছনে ঋষভ পন্থ এবং হার্দিক পান্ডিয়ার অবদান ছিল গুরুত্বপূর্ণ।

নাটকীয়ভাবে ম্যাচে জয় নিশ্চিত করে বিরাট বিবৃতি দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এই জয় নিয়ে কথা বলতে গিয়ে রোহিত বলেন, ‘খুব খুশি। সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের মাটিতে ভারতীয় দলের জয় প্রায় হাতে গোনা। শেষবার ২০১৪ সালে মহেন্দ্র সিং ধোনির হাত ধরে ইংল্যান্ডের মাটিতে ওডিআই সিরিজ জিতেছিল ভারত। চলতি সিরিজে দুর্দান্ত পিচে ছিল, কিছু বুঝে ওঠার আগেই আমরা উইকেট হারিয়ে ফেলছিলাম। নিজেদেরকে প্রমাণ করার সুযোগ পর্যন্ত পায়নি আমাদের ব্যাটসম্যানরা।’

ম্যাচ জয়ের পর ম্যাচের নায়ক হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পন্থকে নিয়ে রোহিত শর্মা বলেন, ‘আজ আমরা হার্দিক এবং ঋষভকে পূর্ণরূপে দেখতে পেয়েছি। দুর্দান্ত বোলিংয়ের মধ্যে আমরা কখনই অনুভব করিনি যে তারা আতঙ্কিত। তাছাড়া চাহালও আমাদের জন্য একজন গুরুত্বপূর্ণ সদস্য। সব ফরম্যাটে বোলিং করার এত অভিজ্ঞতা আমাদের সিরিজ জিততে সাহায্য করেছে। বিশ্বকাপের পর ভারতীয় দলে তার প্রত্যাবর্তন নিঃসন্দেহে ভারতের শক্তি বৃদ্ধি করেছে। ইংল্যান্ডের পিচ কঠিন ছিল, তবে আমাদের ব্যাটসম্যানদের ব্যর্থতা স্বীকার করতেই হবে।

টি-টোয়েন্টি সিরিজের পর একদিনের ক্রিকেটে সিরিজ জতে রোহিত শর্মা বলেন, ‘ইংল্যান্ডের বিরুদ্ধে হয়তো এটিই প্রথম ওডিয়াই সিরিজ যেখানে টপ অর্ডার দলের কাজে আসেনি। তবে আমাদের রির্জাভ বেঞ্চ আরও শক্তিশালী করার সময় এসেছে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026