খেলা

IPL 2025: কলকাতায় এবার নতুন ধামাকা, গৌতম গম্ভীরের জায়গায় মেন্টর হলেন ক্যারিবিয়ান তারকা

আইপিএলের মেগা মরশুম শুরু হতে আর কয়েক মাস বাকি। ইতিমধ্যে গোটা ক্রিকেট বিশ্বের চোখ পড়েছে আইপিএলের বিভিন্ন ফ্রাঞ্চাইজির উপর। কোন দল কোন ক্রিকেটারদের রির্টেন করছে কিংবা কোন তারকা ক্রিকেটারকে কোচ হিসেবে বেছে নিচ্ছে, তা নিয়ে মাথা ব্যথার অন্ত নেই ক্রিকেটপ্রেমীদের। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স শিবির নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় রয়েছে নাইট ভক্তরা। গতবার আইপিএলের শিরোপা ঘরে ঢুকলেও আসন্ন মরশুম নিয়ে ইতিমধ্যে চিন্তা ভাবনা শুরু করেছে কলকাতা নাইট রাইডার্সের সাপোর্টাররা।

গতবার মেন্টর গৌতম গম্ভীরের প্রচেষ্টায় শিরোপা ঘরে তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে কিছুদিন আগে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গৌতম গাম্ভীর। ফলে নিজেদের চাম্পিয়ন মেন্টরকে হারিয়ে রীতিমত দুশ্চিন্তায় রয়েছে কলকাতা নাইট রাইডার্সের ভক্তরা। আসন্ন আইপিএলের মেগা আসরে কার অধীনে কলকাতা নাইট রাইডার্স সফলতা অর্জন করবে, তা নিয়ে চিন্তার অন্ত নেই ভক্তদের। অবশ্যই সেই দুশ্চিন্তার সমাপ্তি ঘটিয়েছে আইপিএলের অন্যতম সফল দল কলকাতা নাইট রাইডার্স।

এদিন কলকাতা নাইট রাইডার্স শিবিরে তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আসন্ন মরশুমে তাদের দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন কে। এদিন কলকাতা নাইট রাইডার্স শিবিরের অফিসিয়াল টুইট হ্যান্ডেল থেকে এক টুইট বার্তায় জানানো হয়েছে, ২০২৫ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স শিবিরে মেন্টরের দায়িত্ব পালন করবেন চেন্নাই সুপার কিংসের তারকা ক্রিকেটার ডোয়েন ব্র্যাভো। গৌতম গাম্ভীরের জায়গায় তাকেই নিয়োগ করেছে কলকাতা নাইট রাইডার্স শিবির। এদিকে এক ভিডিও বার্তায় চ্যাম্পিয়ন ক্রিকেটার ডোয়েন ব্র্যাভো জানিয়েছেন,”করবো-লড়বো-জিতবো”।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026