রাজ্য

DYFI নেতার মৃত্যুতে আন্দোলনে নামলেন বাম ছাত্র যুবরা, ১৮ তারিখ দেওয়া হল রেল অবরোধের ডাক

ডিওয়াইএফআই কর্মী মইদুল ইসলাম মিদ্দার ম্ররত্যু তদন্তের দাবিতে এইবার বৃহত্তর আন্দোলনের পথে বাম ছাত্র যুব নেতৃত্ব। সূত্র হতে জানা গিয়েছে, আগামী ১৭ তারিখ থানা ঘেরাও কর্মসূচি রয়েছে তাদের ১৮ তারিখ রেল অবরোধের ডাক দেওয়া হয়েছে এসএফআইয়ের তরফে। এর সাথে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে লাল শিবির নেতৃত্ব। এই দিকে, মইদুলের মৃত্যুর প্রতিবাদে সোমবার তথা গতকাল মৌলালির সামনে বাম ছাত্র যুবদের বিক্ষোভ থেকে পুলিশকে মারধরের ঘটনার প্রতিবাদে কিছু জন নেতা সহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। সূত্র হতে জানা গিয়েছে, এই তালিকায় রয়েছে এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য। তার বিরুদ্ধে সরাসরি পুলিশোকে মারার অভিযোগও উঠেছে। ভারতীয় দণ্ডবিধির ৩৫৩, ৩২৪, ৩৩২ ধারা অর্থাৎ সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া, নিগ্রহের মতো অভিযোগে এই মামলা।

১১ ফেব্রুয়ারি সকলের জন্য শিক্ষা, স্বাস্থ্যের অধিকার, চাকরির প্রতিশ্রুতির সাথে একাধিক দাবিতে নবান্ন অভিযান চালায় লাল শিবিরের ছাত্র যুব নেতৃত্ব। পুলিশ তাতে বাধা দিতে গেলে ধর্মতলা চত্বরে দুই পক্ষ জড়ায় হাতাহাতিতে। পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, জলকামানে কার্যত রণক্ষেত্রে হয়ে ওঠে এই এলাকা। লাঠিচার্জের জেরে আহত হন বেশ কিছু জন। তারই মধ্যে বাঁকুড়ার ডিওয়াইএফআই কর্মী মইদুল ইসলাম মিদ্দার মৃত্যু হয় সোমবার তথা গতকাল সকালে, কলকাতার এক নার্সিং হোমে। এর পর বিক্ষোভের আগুনে কার্যত পড়ে ঘি। বামেদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পুলিশের লাঠির ঘায়ে গুরুতর জখমও হয়ে মৃত্যু হয়েছে মইদুল ইসলামের। এটা ছিল একটি পরিকল্পিত খুন।

সোমবার তথা গতকাল বেলা গড়াতেই কলকাতার রাজপথে নেমে ফের বিক্ষোভে শামিল হন বাম ছাত্র, যুব নেতারা। মৌলালির কাছে পুলিশ তাদের বাধা দিলে পুলিশের উপর এসএফআই, ডিওয়াইএফআই নেতা-কর্মীদের বিরুদ্ধে পালটা মারধরের অভিযোগ ওঠে। মারের চোটে এক পুলিশ কর্মী রেস্তরাঁয় আশ্রয় নেন। পরে তাকে নিরাপদে বের করে আনা হয়। এরপরই তা নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্য দিকে, নবান্ন অভিযানে মৃত মইদুল ইসলামের শেষকৃত্য হবে আজ, বাঁকুড়ার কোতুলপুরের বাড়িতে। আরেক অভিযানকারী পাঁশকুড়ার এক ছাত্রনেতা এখনও নিখোঁজ রয়েছেন। তার খোঁজ পেতে মরিয়া পরিবার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026