মুম্বই: সবই আধ্যাত্মিক যোগের ফল! এভাবেই তাঁর বাড়িতে আরএসএস (RSS) প্রধান মোহন ভগবতের (Mohan Bhagbat) পদার্পনকে ব্যাখ্যা করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এদিন সাতসকালে হঠাত্ই মিঠুন চক্রবর্তীর বাড়িতে হাজির হন আরএসএস প্রধান মোহন ভাগবত। কিন্তু আচমকাই কেন আরএসএস প্রধান মহাগুরুর বাড়িতে? মিঠুন যদিও এই সাখ্যাৎকে সৌজন্যের নাম দিয়েছেন। কিন্তু সূত্র বলছে অন্য কথা।
বাংলার ভোট আবহে চলছে জোর কদমে দলবদল, শিবির বদল। জানা গিয়েছে মোহন ভগবত মিঠুনের বাড়িতে আসার আগে মিঠুন গিয়েছিলেন নাগপুরে তাঁর সাথে দেখা করতে। সেখানে গিয়ে মোহন ভগবত কে তাঁর বাড়িতে আশার আমন্ত্রন জানান মিঠুন চক্রবর্তী। এই সৌজন্য সাখ্যাৎ ঘিরে ইতিমধ্যেই জল্পনা ছড়িয়েছে। রাজনৈতিক মহলের ব্যাখ্যা ভোটের আগে গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন মিঠুন। যদিও অভিনেতা বলেছেন, ‘কিছু ধরে নেবেন না। এখনও পর্যন্ত কিছুই হয়নি।’
সবই আধ্যাত্মিক যোগের ফল! মিঠুনের দাবি এই সাখ্যাৎ নেহাতই সৌজন্যের। অভিনেতা মিঠুন চক্রবর্তী জানান, এই বৈঠক সম্পূর্ণ অরাজনৈতিক। তাঁর দাবি, ‘ওঁর সঙ্গে আমার আধ্যাত্মিক বিষয়ে বেশ কিছুক্ষণ কথা হয়।’ তাঁর কথায়, ‘মোহন ভগবতের সঙ্গে আমার আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে। আমি তাঁর সঙ্গে লখনউয়ে দেখা করেছি। তারপর আমিই বলেছিলাম তিনি যখন মুম্বইয়ে আসবেন তখন যেন আমার বাড়িতে আসেন।’ যদিও এই বৈঠক সম্পর্কে কিছু বলতে চাননি মোহন ভাগবত।
প্রসঙ্গত, মিঠুন চক্রবর্তী দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। তৃণমূলের রাজ্যসভার সদস্য ছিলেন তিনি। যদিও ২০১৬ সালে তিনি ইস্তফা দেন। তাই এখন তাঁর বিজেপি শিবিরে যোগদানের প্রসঙ্গ উড়িয়ে দেওয়া যাচ্ছে না!
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…