১৫ দিন ধরে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় আজ দাম কত? জানুন
নয়াদিল্লি: রেকর্ডের পথে পেট্রোল (Petrol)-ডিজেলের (Diesel) দাম! বর্তমানে মধ্যবিত্তের জীবন চালানো দুস্কর হয়ে উঠেছে। সবজির (Vegetables) দাম কিছুটা কমতে স্বস্তির নিঃশ্বাস নিতেই এবার ফের মাথায় হাত সাধারণ মানুষের। কলকাতা (Kolkata) সহ মেট্রো শহরগুলিতে (Metro City) বৃদ্ধি পেল পেট্রোল, ডিজেলের দাম। জ্বালানি তেল মূল্যবৃদ্ধিতে সর্বকালীন রেকর্ড গড়েই চলেছে। এই নিয়ে পরপর ৮ দিন, লাগাতার বেড়েই চলেছে জ্বালানি তেলের মূল্য। প্রতিদিনই একটু একটু করে পেট্রোল-ডিজেলের দাম বেড়েই চলেছে।
কলকাতায় মঙ্গলবার ০.২৯ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। বেড়েছে ডিজেলের দামও।০.২৯ পয়সা বেড়ে মঙ্গলবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ৯০.৫৪ টাকায় পৌঁছেছে এবং ০.৩৫ পয়সা বেড়ে ডিজেলের দাম বেড়ে হল ৮৩.২৯ টাকা।
শুধুমাত্র কলকাতা নয়, একই অবস্থায় দেশের অন্যান্য শহরেও। দিল্লিতে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম হল, যথাক্রমে ৮৯.২৯ টাকা প্রতি লিটার (০.৩০ পয়সা বৃদ্ধি) এবং ৭৯.৭০ টাকা প্রতি লিটার (০.৩৫ পয়সা বৃদ্ধি)।
এছাড়া মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে হল, যথাক্রমে ৯৫.৭৫ টাকা (০.২৯ পয়সা বৃদ্ধি) প্রতি লিটার এবং ৮৬.৭২ টাকা (০.৩৮ পয়সা বৃদ্ধি) প্রতি লিটার। চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে, যথাক্রমে ৯১.৪৫ টাকা (০.২৬ পয়সা বৃদ্ধি) প্রতি লিটার এবং ৮৪.৭৭ টাকা (০.৩৩ পয়সা বৃদ্ধি) প্রতি লিটার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…