নিউজ

নতুন প্রাইভেসি পলিসি প্রসঙ্গে হোয়াটসঅ্যাপকে নোটিশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট (Supreme Court) সম্প্রতি হোয়াটসঅ্যাপের (Whatsapp) নতুন গোপনীয়তা নীতি (Privacy Policy) নিয়ে কেন্দ্র (Central Govt) এবং হোয়াটসঅ্যাপকে নোটিশ দিয়েছে। মেসেজিং অ্যাপ্লিকেশনটির ইউরোপীয় ব্যবহারকারীদের তুলনায় ভারতীয়দের গোপনীয়তা নিম্নমানের অভিযোগ তুলে চার সপ্তাহের মধ্যে আদালত সরকার ও মেসেজিং অ্যাপের কাছ থেকে প্রতিক্রিয়া চেয়েছে।

ভারতে হোয়াটসঅ্যাপকে তার নতুন গোপনীয়তা নীলতি বাস্তবায়ন থেকে বিরত রাখতে চাওয়ার আবেদনের উপর নির্ভর করে শীর্ষ আদালত পর্যবেক্ষণ করেছেন যে, এই অ্যাপে গোপনীয়তা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। সেখানে নাগরিকদের গোপনীয়তা অর্থের চেয়ে গুরুত্বপূর্ণ।

সুপ্রিম কোর্ট জানিয়েছে যে, “মানুষের গুরুতর আশঙ্কা রয়েছে যে তারা তাদের গোপনীয়তা হারাবে এবং তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব।”প্রধান বিচারপতি এস এ বোবডের নেতৃত্বাধীন একটি বেঞ্চ ২০১৭ সালের কার্মণ্য সিংহ সারিনের অন্তর্বর্তী আবেদনটি নিয়ে সরকার এবং ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপকে নোটিশ দিয়েছে।

শীর্ষ আদালত বলেছে যে, গোপনীয়তার মূল্য সেই সংস্থার অর্থমূল্যের থেকে অনেক বেশি।যদিও ব্যবহারকারীদের ডেটা ভাগ করে নেওয়ার অভিযোগ অস্বীকার করে হোয়াটসঅ্যাপ সুপ্রিম কোর্টকে বলেছে যে একই গোপনীয়তা নীতি ইউরোপীয় দেশগুলি বাদে সমস্ত দেশে প্রযোজ্য যা বিশেষ ডেটা সুরক্ষা আইনেই রয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026