টেক বার্তা

মাত্র ৪৭ হাজার টাকায় পাওয়া যাচ্ছে এই ইলেকট্রিক বাইকটির, রেঞ্জ ৬০ কিমি

এখনকার দিনে ভারতে পেট্রোল এবং ডিজেল চালিত বাইকের সাথে সাথেই জনপ্রিয়তা পেয়ে গিয়েছে ইলেকট্রিক বাইক। এই মুহূর্তে ভারতের বাজারে ইলেকট্রিক বাইক একটি নতুন ট্রেন্ড হয়ে উঠেছে। সম্প্রতি ডেটেল কোম্পানি এই সেগমেন্টে তাদের নতুন বাইক নিয়ে হাজির হয়েছে যার নাম দেওয়া হয়েছে Easy Plus। এটি একটি উচ্চ ড্রাইভিং রেঞ্জের ইলেকট্রিক ভেহিকেল হতে চলেছে। এই ইলেকট্রিক বাইক আপনি একবার চার্জ দিয়ে দিলে প্রায় ৬০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। তার পাশাপাশি এই বাইকে একটি আরামদায়ক সিঙ্গেল সিট দেওয়া হচ্ছে।

এই বাইকের প্রারম্ভিক মূল্য হতে চলেছে ৪৬ হাজার ৯৯৯ টাকা। এই ইলেকট্রিক বাইক বর্তমানে শুধুমাত্র একটি ভেরিয়েন্ট এবং চারটি রংয়ের বিকল্পে পাচ্ছেন আপনি। রাস্তায় এর সর্বোচ্চ গতি হতে পারে ২৫ কিলোমিটার প্রতি ঘন্টা এবং এটি একটি হাইপারফর্মেন্স ইলেকট্রিক বাইক। তার পাশাপাশি এই বাইকে একটি শার্প লাইটিং রয়েছে। এই বাইকে নিরাপত্তার জন্য রয়েছে ড্রাম ব্রেক অপশন। ৪০০০০ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি পেয়ে থাকে এই বাইকটি। এই বাইকে রয়েছে একটি ২৫০ ওয়াটের মোটর। তার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন টিউবলেস টায়ার অপশন। ড্রাম ব্রেক ডিস্ক ব্রেকের থেকে সস্তা হওয়ার কারণে এই বাইকের দাম অনেকটা কম।

মাত্র ১৯৯৯ টাকার টোকেন দিয়ে আপনি এই বাইক বুক করতে পারেন। ৫০০০ টাকার ডাউন পেমেন্ট করে আপনি এই বৈদ্যুতিক বাইকটি আপনার বাড়িতে নিয়ে যেতে পারবেন। আপনি যে প্রকল্প গ্রহণ করবেন সেখানে আপনাকে ৯.৭% করে সুদ দিতে হবে। ডাউন পেমেন্ট অনুযায়ী মাসিক কিস্তি আপনি পরিবর্তন করতে পারেন। তবে যদি না পরিবর্তন করতে চান তাহলে তিন বছরের জন্য প্রতি মাসে ১৪৫৩ টাকা করে আপনাকে পেমেন্ট করতে হবে। ঋণ প্রকল্প সম্পর্কে আরও তথ্যের জন্য আপনাকে আপনার নিকটতম ডিলারশিপে যেতে হবে।

Nirajana Nag

Recent Posts

KKR Captain Rahane: ‘আমাকে হিংসে করেন, খেলা বোঝেন না!’ — হারের পর বিস্ফোরক কেকেআর অধিনায়ক

কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…

April 3, 2026

২০২৭-এ ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন B28! গতি, রুট ও ফিচার জানলে চমকে যাবেন

ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…

April 3, 2026

ফের বকেয়া DA দেওয়া শুরু করবে রাজ্য, এবার কারা পাবেন?

ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…

April 3, 2026

পেট্রোলের খরচে ব্রেক! এক চার্জে ৭০ কিমি— USB-সহ ঝড় তুলছে Zelio X Men Plus 2026

ভারতের বাজারে পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, তাতে মধ্যবিত্তের পকেটে চাপ পড়া স্বাভাবিক। এই পরিস্থিতিতে যাতায়াতের…

April 3, 2026

১৮ কোটির তারকার জন্য কড়া শর্ত KKR-এর! ফিটনেস টেস্ট পাস করলেই ফিরবেন পাথিরানা

১৮ কোটির তারকা, কিন্তু দলে ফিরতে গেলে মানতে হবে কঠোর শর্ত। কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর…

April 3, 2026

‘কণ্ঠরোধ’ অভিযোগে সরব রাঘব চাড্ডা! আপে বাড়ছে অন্দরের দ্বন্দ্ব?

ফের একবার শিরোনামে আম আদমি পার্টি। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরানোকে কেন্দ্র…

April 3, 2026