অনলাইনেই আধার নম্বর থেকে প্যান কার্ড তৈরি করুন, জানুন কীভাবে করবেন – E-Pan Card

ভোটার আইডি কার্ড ও আধার কার্ডের মত প্যান কার্ড অত্যন্ত জরুরী একটি ডকুমেন্ট বর্তমান সময়ে দাঁড়িয়ে। এই মুহূর্তে প্রত্যেকটি মানুষের কাছে এই প্যান কার্ড থাকাও আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে যে কোন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্যান নম্বর দরকার হয়। বর্তমানে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করানোয় এটি আরো বেশিভাবে আবশ্যিক হয়ে গিয়েছে। তবে এখনো পর্যন্ত যারা প্যান কার্ড করাননি বা নতুন করে প্যান কার্ড করানোর কথা ভাবছেন তাদের কাছে এই নিবন্ধটি একটি গুরুত্বপূর্ণ নিবন্ধ হতে চলেছে।

এখন প্যান কার্ড তৈরি করার জন্য অনলাইনে আবেদন করা যাবে খুব সহজ উপায়ে। ইতিমধ্যেই যাদের বৈধ আধার কার্ড রয়েছে তারা বিনামূল্যেই পিডিএফ ফরম্যাটে ই-প্যান পেয়ে যাবেন। ই-প্যান হল একটি ডিজিটাল স্বাক্ষরিত প্যান কার্ড যা, আধার কার্ডের কেওয়াইসির উপর নির্ভর করেই পাওয়া যায়। এটি একটি প্রি-লগইন পরিষেবা যা, সমস্ত করদাতাদের জন্যই উপলব্ধ।

ই-প্যান থাকার সুবিধা-
১) এটি একটি কাগজমুক্ত ও সহজ প্রক্রিয়া।
২) এটি পাওয়ার জন্য প্রয়োজন বৈধ আধার নম্বর ও তার সাথে যুক্ত থাকা মোবাইল নম্বর।
৩) আইনগত দিক দিয়েও এই ই-প্যান বৈধ।
৪) আয়কর বিভাগের কাজ কিংবা যেকোনো লেনদেনের ক্ষেত্রে এটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি নথি।

ই-প্যান পাওয়ার ধাপ-
১) https://www.incometax.gov.in/iec/foportal/ – আয়কর বিভাগের এই ই-ফাইলিং পোর্টালে প্রথমে ঢুকতে হবে।
২) এরপর হোমপেজে গিয়ে ইনস্ট্যান্ট ই-প্যানে ক্লিক করতে হবে।
৩) এরপর নিউ ই-প্যানে ক্লিক করতে হবে।
৪) এরপর আধার নম্বর লিখে কন্টিনিউ করতে হবে।
৫) এক্ষেত্রে যদি আগে থেকেই আধার নম্বরের সাথে বৈধ প্যান নম্বর লিঙ্ক করা থাকে তবে সেই বার্তাটি ফোনে আসবে। নয়তো লিঙ্ক করানোর বার্তা আসবে।
৬) এরপর নির্ধারিত ওটিপি পোর্টালে লিখে কন্টিনিউ করতে হবে।
৭) শেষে বৈধ ফোন নম্বরে একটি লিঙ্ক আসবে। সেই লিঙ্ক থেকেই ডাউনলোড করা যাবে ই-প্যান।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026