আপনি কি UPI ব্যবহার করেন? এই ৫টি জিনিস খেয়াল রাখুন, নাহলে… UPI Payment Tips

বর্তমানে সবকিছুই ধীরে ধীরে অনলাইন হয়ে যাচ্ছে। আর এই যুগে অনলাইনে ইউপিআই পেমেন্ট কোন নতুন বিষয় নয়। তবে এক্ষেত্রে সতর্ক থাকা ভীষণভাবে জরুরী। আর সেই সতর্কতা বজায় রাখতে গেলে মেনে চলতে হবে বেশ কয়েকটি কথা। সম্প্রতি এই নিবন্ধের সূত্রেই সেই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

১) অজানা পেমেন্টের অনুরোধে সাড়া না দেওয়া- ইউপিআইয়ের ক্ষেত্রে যদি কোন অজানা নম্বর কিংবা সূত্র থেকে পেমেন্টের অনুরোধ আসে তবে সেটি এড়িয়ে চলাই মঙ্গল। কারণ সেই সূত্রকে ভালোভাবে যাচাই না করেই যদি পেমেন্ট করা হয় তাহলে, অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।

২) ইউপিআইতে লেনদেনের সীমা-

ক) ইউপিআইয়ের মাধ্যমে এক ব্যক্তি অন্য ব্যক্তিকে সারাদিনে সর্বোচ্চ এক লাখ টাকা লেনদেন করতে পারে।

খ) একটি ব্যক্তি ক্রেডিট কার্ডের পেমেন্ট, স্টক মার্কেটের পেমেন্ট ও ব্যবসায়িক লেনদেনের জন্য প্রতিদিন সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত আদান-প্রদান করতে পারেন।

গ) ইউপিআই ব্যবহারকারী প্রতিটি ব্যক্তি প্রতিদিন মোট কুড়িটি লেনদেন করতে পারেন। সীমা অতিক্রান্ত হলে ২৪ ঘন্টা পরে আবারো লেনদেন করা সম্ভব।

৩) ইউপিআই আইডি যাচাই করা প্রয়োজন- যেকোন ইউপিআই আইডিতে টাকা পাঠানোর আগে সেটি যাচাই করে নেওয়া প্রয়োজন। কারণ কোথায় টাকা পাঠাচ্ছি সেটা জালিয়াতি হওয়ার আগে ভালোভাবে যাচাই করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

৪) কিউআর কোড স্ক্যান করার সময় মনে রাখার মতো বিষয়- বর্তমানে বেশিরভাগই কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করে থাকেন। এক্ষেত্রে ভালোভাবে যাচাই করে নেওয়া ভীষণভাবে জরুরী। বেশ কয়েকমাস ধরে এই কিউআর কোড স্ক্যানের মাধ্যমে জালিয়াতি পর্ব চলছে। এই স্ক্যানের মাধ্যমেই অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হচ্ছিল টাকা। আর এক্ষেত্রে কিউআর কোড যাচাই করে নিয়ে পেমেন্ট করাই শ্রেয়।

৫) ইউপিআইয়ের মাধ্যমে ক্রেডিট কার্ড ব্যবহার- ইউপিআইয়ের সূত্র ধরে রুপে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করা সম্ভব। এক্ষেত্রে প্রথমে এই ক্রেডিট কার্ড ইউবিআই একাউন্টের সাথে লিঙ্ক করে নিয়েই তারপর এই লেনদেন পর্ব সারতে হবে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026