রাজ্য

আগামী সোমবার থেকে মেট্রোতে চড়তে আর লাগবে না ই পাস, তবে লাগবে স্মার্টকার্ড

দীর্ঘদিন করোনা ভাইরাস প্যানডেমিক পরিস্থিতিতে কলকাতায় মেট্রো পরিষেবা ঠিকমতো চলছিল না। নতুন বছরের শুরুতে আবারও মেট্রো পরিষেবা পুরনো ছন্দে ফিরে আসতে চলেছে। এতদিন ধরে যাতায়াত করার জন্য ই পাস বাধ্যতামূলক ছিল। তবে এবার আগামী সোমবার অর্থাৎ ১৮ জানুয়ারি থেকে কলকাতায় মেট্রো চড়ার জন্য আর লাগবে না ই পাস। এখন সমস্ত যাত্রী শুধুমাত্র স্মার্ট কার্ড থাকলেই যাতায়াত করতে পারবে। তবে এখনই শুরু হচ্ছে না টোকেন পরিষেবা।

কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার অর্থাৎ ১৮ জানুয়ারি থেকে আগের তুলনায় বাড়ছে মেট্রোর সংখ্যা। এবার থেকে নোয়াপাড়া ও কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭ টায়। সারাদিনের মধ্যে শেষ মেট্রো চলবে রাত ১০ টায়। এই প্রসঙ্গে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, নিউ নরমালে মানুষকে এখন বাধ্য হয়ে কাজে বের হতেই হচ্ছে। তার জন্য তাদের ব্যবহার করতে হচ্ছে মেট্রো পরিষেবা। তাই ভিড় কমানোর উদ্দেশ্যে নতুন বছরের শুরুতে বাড়ানো হচ্ছে মেট্রো সংখ্যা। এখন প্রতিদিন ১২০ টি মেট্রো চলবে আপ ডাউনে। এছাড়াও স্বাভাবিকভাবেই ৭ মিনিট অন্তর করে আসবে মেট্রো।

আগে মেট্রো পরিষেবা নিতে গেলে সব রকম যাত্রীদের জন্য ই পাস বাধ্যতামূলক ছিল। প্রথমে এই নিয়ম থাকলেও কিছুদিন আগে থাকতে শুধুমাত্র যুবক যাত্রীদের জন্য ই পাস লাগত। তবে এবার থেকে সব যাত্রী বিনা ই পাস নিয়ে যাতায়াত করতে পারবে। তবে এখনই চালু হচ্ছে না টোকেন। যে সমস্ত যাত্রীর কাছে স্মার্টকার্ড আছে, তারাই একমাত্র মেট্রোতে সফর করতে পারবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026