নিউজ

শত্রু দমনে কড়া পদক্ষেপ ভারতের, আসছে ৮৩টি তেজস যুদ্ধবিমান

নয়াদিল্লি: শত্রুদের ঘুম কাড়তে কড়া পদক্ষেপ ভারতের, বায়ুসেনার হাতে আসছে ৮৩টি তেজস যুদ্ধবিমান। শত্রুদেশগুলির রাতের ঘুম কাড়তে আরও এক ধাপ এগোল কেন্দ্র। ভারতীয় আকাশ বাহিনীর কাছে খুব শীঘ্রই আসতে চলেছে ৮৩টি তেজস যুদ্ধবিমান। জানা গিয়েছে, নয়া যুদ্ধবিমানগুলি কেনার প্রস্তাবে বুধবার সম্মতি জানিয়েছে প্রতিরক্ষা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি । সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল যে এই কমিটির একেবারে মাথায় রয়েছেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সূত্রের খবর, হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডের (হ্যাল) কাছ থেকে তেজস যুদ্ধ বিমান কিনতে চলেছে বায়ুসেনা। আর এর জন্য মোট ৪৮ হাজার কোটি টাকার চুক্তি চূড়ান্ত হয়েছে। দেশীয় বাজারে এটাই সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি বলে দাবি করা হচ্ছে। জানা গিয়েছে, এই চুক্তির জন্য প্রথমিকভবে ৫৬ হাজার ৫০০ কোটি টাকা দাবি করেছিল হ্যাল।

এরপর প্রায় টানা এক বছর ধরে বায়ুসেনার সঙ্গে হ্যাল কর্তৃপক্ষের মধ্যে রীতিমতো দর কষাকষির পর রফা হয় সেই অঙ্ক দাঁড়ায় ৪৮ হাজার কোটিতে। যদিও ৮৩টি সিঙ্গল সিট তেজস যুদ্ধবিমানের জন্য হ্যাল এই বিপুল পরিমাণ অর্থ দাবি করায় প্রথমে আপত্তি জানিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রক। ক্যাবিনেট কমিটির কাছে চূড়ান্ত অনুমোদনের আগে ২০২০ সালের মার্চ মাসে ডিফেন্স অ্যাকিউজিশন কাউন্সিল এই প্রস্তাবে সম্মতি জানায়।

সূত্রের খবর, আগামী তিন বছরের মধ্যে এই তেজস বিমানের জোগান দেওয়া শুরু হবে। প্রসঙ্গত, সংশ্লিষ্ট মহলের দাবি অনুযায়ী, বর্তমানে যুদ্ধবিমানের অভাবে ভুগছে বায়ুসেনা। যেখানে ৪০টি ফাইটার স্কোয়াড্রনের প্রয়োজন, সেখানে বর্তমানে মাত্র ৩০টি ফাইটার স্কোয়াড্রন রয়েছে। আর এই ঘাটতি পূরণেই ৮৩টি তেজস আসছে বিমান বাহিনীতে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026