এবার শহরের রাস্তায় দুই জন যাত্রী নিয়ে নামছে ই-রিক্সা
এবার সরকারি নির্দেশ অনুসারে শহরে রাস্তায় নামবে টোটো চালকেরা। দুইজন যাত্রী নিয়ে টোটো চালাতে অনুমতি দেওয়া হয়েছে। টানা ২ মাস গোটা দেশে লক ডাউনের জেরে বন্ধ সমস্ত যানবাহন পরিষেবা। তবে চতুর্থ দফার লক ডাউনে বেশ কিছু জিনিসের উপর শিথিলতা এনেছে রাজ্য সরকার।
টানা দুই মাস কর্মহীন হয়ে বসে থাকা টোটো চালকদের এবার দুই জন যাত্রী নিয়ে পথে নামার অনুমতি মিলেছে।শহরের হাজার হাজার টোটো চালকেরা চার দফার দাবি নিয়ে আন্দোলনে নামে, মালদা জেলা ব্যাটারিচালিত ই-রিক্সা ড্রাইভার এন্ড অপারেটাস ইউনিয়ন।
এদিন মঙ্গলবার মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে প্ল্যাকার্ড নিয়ে আন্দোলনে নামেন তাঁরা। সংগঠনের সম্পাদক মুকুল কর্মকার জানিয়েছেন, এবার দুই জন যাত্রী নিয়ে শহরের রাস্তায় নামতে পারবেন টোটো চালকেরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…