নিউজ

২৮ মে বাংলায় চালু হবে অভ্যন্তরীণ বিমান পরিষেবা, মানতে হবে সরকারের এই নিয়মগুলি

গত ২৫ তারিখ দেশ জুড়ে চালু হয় বিমান পরিষেবা। তবে রাজ্যে আমফান তান্ডবের জেরে সচল করা যায়নি দমদম বিমানবন্দরে বিমান পরিষেবার প্রক্রিয়া। কলকাতা সহ দুই রাজ্য তছনছ হয়ে যায় ঘূর্ণিঝড় ‘আমফান’-এর জেরে। আর তার ফলেই গত ২৫শে মে বিমান পরিষেবা সচল করতে রাজি হয়নি রাজ্য। আগামী ২৮শে মে বৃহস্পতিবার থেকে সচল হবে কলকাতায় বিমান পরিষেবা।

তবে বিমানে চড়তে গেলে মানতে হবে কয়েকটি গাইডলাইন। স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেক যাত্রীকে থার্মাল স্ক্রিনিং করা হবে। যাদের দেহে কোভিড-১৯ এর নমুনা মিলবে তাঁদের সোয়াব টেস্টের নমুনা সংগ্রহ করা হবে। থাকবে আরও কয়েকটি নিয়ম-

* যেসব যাত্রীর দেহে করোনার জীবাণু মিলবে তাঁদের কোভিড সেন্টারে নিয়ে যাওয়া হবে।

* প্রত্যেক যাত্রীর মাস্ক পরা বাধ্যতামূলক। যাতে নাক ও মুখ ঢাকা থাকে।

* বিমানবন্দর চত্বরে পাওয়া যাবে স্যানিটাইজার। বিমানবন্দরে ভিড়যুক্ত এলাকাগুলি নিয়মিত পরিস্কার রাখতে হবে।

* মানতে হবে সামাজিক দূরত্ব। হাঁচি ও কাশি হলে মুখ ঢাকতে হবে টিস্যুর সাহায্যে।

* বিমানে অবতরণ ও আরোহন দুই সময়েই স্বাস্থ্য পরীক্ষা করা হবে। যাদের শরীরে কোভিড-১৯ এর জীবানু মিলবে না তাঁদেরই বিমানে চড়ার সুযোগ দেওয়া হবে।

* বিমান থেকে নামার পর ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। নমুনা দেখা না দিলে চিকিৎসকের কাছে রিপোর্ট করে ফোন করতে হবে রাজ্য কল সেন্টারে।

* যেসব যাত্রীর করোনা লক্ষণ সামান্য দেখা দেবে তাঁদের নিজ বাড়িতে যাওয়ার অনুমতি মিলবে।

* সেল্ফ ডিক্লারেশন ফর্ম জমা দিতে হবে রাজ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026