Post office Scheme: প্রবীণ নাগরিকরা এই স্কিমে বিনিয়োগ করলে 12,30,000 টাকা সুদ পাবেন, জানুন স্কিমের ডিটেলস

প্রবীণ নাগরিকরা অর্থের চিন্তায় ভুগতে থাকেন। বৃদ্ধ বয়সে নিয়মিত আয় করার ক্ষেত্রে বিনিয়োগ সবথেকে ভালো উপায়। পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম একটা ভালো অপশন হতে পারে। এই প্রকল্পে প্রবীণদের অনেক সুদ দেওয়া হয়। এই প্রকল্প সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।

৮.২ শতাংশ হারে সুদ

পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম একটি ডিপোজিট স্কিম। এর মধ্যে ৫ বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিতে হয়। প্রবীণ নাগরিকরা এই স্কিমে সর্বাধিক ৩০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন, যেখানে সর্বনিম্ন বিনিয়োগের সীমা ১০০০ টাকা। বর্তমানে এসসিএসএস ৮.২ শতাংশ হারে সুদ দিচ্ছে। যদি এই স্কিমে এই পরিমাণ বিনিয়োগ করেন তবে আপনি ৫ বছরে ৮.২% হারে ১২,৩০,০০০ টাকার সুদ পাবেন।

প্রতি ত্রৈমাসিকে ৬১,৫০০ টাকা সুদ

প্রতি ত্রৈমাসিকে ৬১,৫০০ টাকা সুদ হিসাবে জমা দেওয়া হবে। এইভাবে ৫ বছর পর পরিপক্কতার পরিমাণ হিসাবে মোট ৪২,৩০,০০০ টাকা পাবেন। অন্যদিকে যদি ৫ বছরের জন্য এই স্কিমে ১৫ লক্ষ টাকা জমা করেন, তাহলে বর্তমান সুদের হার ৮.২ শতাংশ অনুযায়ী ৫ বছরে সুদ বাবদ পাবেন ৬,১৫,০০০ টাকা। যদি ত্রৈমাসিক ভিত্তিতে সুদ গণনা করেন তবে আপনি প্রতি তিন মাসে ৩০,৭৫০ টাকা সুদ পাবেন। এইভাবে ১৫,০০,০০০ এবং সুদের পরিমাণ ৬,১৫.০০০ টাকা যোগ করে মোট ২১,১৫,০০০ টাকা ম্যাচিউরিটি অ্যামাউন্ট হিসাবে পাওয়া যাবে।

যাদের বয়স ৬০ বছর বা তার বেশি তারা বিনিয়োগ করতে পারেন। একই সঙ্গে ভিআরএস নেওয়া সিভিল সেক্টরের সরকারি কর্মচারী এবং প্রতিরক্ষা থেকে অবসর নেওয়া ব্যক্তিদের কিছু শর্তসাপেক্ষে বয়সের ছাড় দেওয়া হচ্ছে। স্কিমটি ৫ বছর পরে পরিপক্ক হয়। যদি ৫ বছর পরেও এই স্কিমের সুবিধা অব্যাহত রাখতে চান তবে আমানতের পরিমাণ পরিপক্ক হওয়ার পর অ্যাকাউন্টের সময়কাল তিন বছরের জন্য বাড়াতে পারেন। এটি এসসিএসএস ধারা ৮০ সি এর অধীনে কর ছাড়ের সুবিধা দেয়।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026