ভাইরাল & ভিডিও

Kritika Malik: ছোট আঁটসাঁট পোশাকে ট্রোল হলেন কৃতিকা মালিক, লোকজন বললেন – ‘কিছু বললেই ছেলেরা ভুল’

বিগ বস ওটিটি ৩ সমাপ্তির খুব কাছাকাছি চলে এসেছে এবং আপনাদের জানিয়ে রাখি, এই শোয়ের সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগীরা হলেন আরমান মালিক এবং তাঁর দুই স্ত্রী পায়েল এবং কৃতিকা। তবে, পায়েল মালিককে প্রথম সপ্তাহেই শো থেকে ছিটকে যান এবং তারপরে আরমান এবং কৃতিকা শোতে থেকে যান। আরমান এবং তার দুই স্ত্রী পায়েল এবং কৃতিকার ভিডিওগুলিও ইউটিউবে ভাইরাল হতে দেখা যাচ্ছে। একটা সময় তাদের তিনজনের সম্পর্ক নিয়ে নানারকমের কথা উঠেছিল। তবে, সেসবকে ছাপিয়ে গিয়েছে এখন অন্য এক বিতর্ক। এখন সোশ্যাল মিডিয়ায় মূলত চর্চা হচ্ছে কৃতিকা মালিকের পোশাক নিয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে বিগ বসের ঘরে সমস্ত প্রতিদ্বন্দ্বীরা যোগ ব্যায়াম করছেন।

বিতর্কের মুখে পড়লেন কৃতিকা মালিক

এই ভিডিওতে দেখা যাচ্ছে কৃতিকা মালিকও সবার সাথেই ব্যায়াম করছেন এবং শরীর স্ট্রেচ করছেন। তবে ব্যায়াম করার সময় তিনি যে পোশাক পরেছিলেন সেটাই মূলত বিতর্কের জন্ম দিয়েছে। এই সময়ে, কৃতিকা একটি খুব ছোট ক্রপ টপ পরেছেন এবং এর সাথে তিনি স্ট্রেচেবল শর্টস পরেছেন। এই সময় শিবানী কুমারীকেও ভিডিওতে দেখা যায়। আর সেই ক্রপ টপের কারণেই তিনি এখন সোশ্যাল মিডিয়ার ট্রোলের মুখোমুখি হয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক বিতর্ক

সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে তাকে খুবই ছোট এবং টাইট পোশাকে দেখা যাচ্ছে। এই ভিডিওর ক্যাপশনে লেখা, মেয়েরা যদি ছোট পোশাক পরে তাহলে অসুবিধা নেই, আর ছেলেরা কিছু হলে দিলেই সেটা ছেলেদের ভুল। এখন এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এবং অনেকেই কৃত্তিকাকে নিয়ে নানা রকমের মন্তব্য করছেন। এই ভিডিওতে তার ছোট পোশাক নিয়ে অনেক মন্তব্য করা হচ্ছে। একজন আবার লিখেছেন, “কিছু বললে ছেলেরাই ভুল”। আবার অনেকে লিখেছেন, “এখন কেউ কিছু বলবে না, আর যখন ছেলেরা একটা খারাপ মন্তব্য করবে, তখন সবাই আসবে ছেলেদের ভুল দেখতে।” সব ধরনের মন্তব্য নিয়েই এখন এই ভিডিওটি ভাইরাল হয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026