সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠলো উত্তরবঙ্গ। সকাল ৭:৫৪ নাগাদ এই কম্পন অনুভূত হয়। উত্তরবঙ্গের একাধিক জেলা ভূমিকম্পের জেরে কেঁপে উঠেছিল। সাধারণ মানুষ আতঙ্কে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল। জানা গিয়েছে, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা ইত্যাদি জেলায় কম্পন অনুভূত হয়। মৃদু কম্পন অনুভব হয় মুর্শিদাবাদ জেলাতেও। উত্তরবঙ্গের পাশাপাশি অসমেও ভূমিকম্প অনুভূত হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, এই ভূমিকম্পের উৎসস্থল হল আসাম। কিছুক্ষণের মধ্যেই পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়। দুটি ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল হলো অসমের শোণিতপুর। এই কম্পনের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ২১.৪ কিলোমিটার নিচে ছিল। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৪। এরপর দ্বিতীয় কম্পনের মাত্রা অনেকটা বেশী ছিল। দ্বিতীয় কম্পনের রিখটার স্কেলে মাত্রা ছিল একটু বেশি। সকাল ৭:৫৪ থেকে ৭:৫৮ এর মধ্যে দুটি কম্পন অনুভূত হয়।
উত্তরবঙ্গে এবং আসামের একাধিক বাড়িতে ফাটল দেখা গিয়েছে। ভূমিকম্পের সময় মানুষরা আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। আসলে উত্তরবঙ্গে অতিসম্প্রতি বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছে। এর ফলে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়। তবে রাজ্য সূত্রে জানা গিয়েছে ভূমিকম্পের জেরে এখন অব্দি উত্তরবঙ্গে কোন হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…