একবিংশ শতকেও সমাজ অনেক দিক থেকে পিছিয়ে রয়েছে। এমনকি মা তার নিজের সন্তানকে স্তন্যপান করালে তা রীতিমত যৌন আবেদন বলে গণ্য করা হচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি এক মহিলাকে সন্তানকে স্তন্যপান করানোর ভিডিও আপলোড করতে বলেন। তারই জবাব এদিন দিলেন নেহা ধুপিয়া (Neha dhupia)। নেহা নিজের সন্তানকে স্তন্যপান করানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বলেন, কেবলমাত্র একজন মা-ই আরেক মায়ের জার্নি বুঝতে পারেন। মা হওয়া একই সঙ্গে খুশি, দায়িত্ব ও ইমোশনের মহাসঙ্গম। কিন্তু তারপরেও একজন মা-কে ট্রোল করা হয়। নেহা জানান, তিনিও এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন।
একইসঙ্গে সেই মহিলা ও নেটিজেনের চ্যাটের স্ক্রিনশট তুলে পোস্ট করে নেহা বলেছেন, মা হওয়ার পর সন্তানকে স্তন্যপান করানো একটি স্বাভাবিক প্রক্রিয়া। একজন মা নিজে সিদ্ধান্ত নেবেন যে, তিনি কিভাবে তাঁর সন্তানকে স্তন্যপান করাবেন। স্তন্যপানকে যৌন আবেদনের তকমা দেওয়া অত্যন্ত গর্হিত অপরাধ বলে জানিয়েছেন নেহা। নেটিজেনদের অনেকেই নেহার এই কথায় সম্মতি জানিয়েছেন।
নেহা বিয়ের আগে গর্ভবতী হওয়ার কারণে তাঁকে রীতিমত ট্রোল করা হয়েছিল। 2018 সালে নেহা ও তাঁর স্বামী অঙ্গদ বেদী (Angad bedi)-র পরিবারে জন্ম হয় তাঁদের কন্যাসন্তান মেহেরা (mehera)-র। এখন মেহেরার বয়স তিন বছর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…