বিনোদন

বাংলা ছেড়ে হিন্দি সিরিয়ালে ক্রুশল, চিন্তার ভাঁজ ‘কি করে বলব তোমায়’ ভক্তদের

‘কি করে বলব তোমায়’-এর কর্ণ অর্থাৎ ক্রুশল আহুজা (krushal ahuja) এবার ডেবিউ করতে চলেছেন ন‍্যাশনাল টেলিভিশনে। প্রযোজক সুশান্ত দাস (sushanta das) খুব তাড়াতাড়ি বাংলা সিরিয়াল ‘দীপ জ্বেলে যাই’-এর হিন্দি রিমেক করতে চলেছেন। তবে জাতীয় স্তরের দর্শকদের কথা মাথায় রেখে চিত্রনাট্যে কিছু পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন সুশান্ত। এই সিরিয়ালেই নায়কের ভূমিকায় অভিনয় করতে চলেছেন ক্রুশল। শোনা যাচ্ছে, ক্রুশলের বিপরীতে নায়িকা হিসাবে অভিনয় করবেন আঁচল গোস্বামী(anchal goswami)। তবে কাস্টিং-এর বিষয়ে মুখ খুলতে নারাজ সুশান্ত। হিন্দি ভাষায় সিরিয়ালটি নির্মিত হলেও তার শুটিং হবে সমগ্র বাংলা জুড়ে। এর মধ্যেই আসানসোলে সারা হয়ে গেছে লোকেশন রেইকি।

করোনা অতিমারীর কারণে দেশে যদি আবারও লকডাউন ঘোষণা না হয়, তাহলে আগামী মাস থেকেই শুরু হতে চলেছে এই সিরিয়ালের শুটিং। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ ক্রমশ বেলাগাম হয়ে যাওয়ার কারণে ক্রিয়েটিভ টিম যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে রয়েছে। তবে শোনা যাচ্ছে, ক্রুশলের লুক টেস্ট হয়ে গিয়েছে।

কিন্তু ইতিমধ‍্যেই প্রশ্ন উঠেছে ‘কি করে বলবো তোমায়’-এ ক্রুশল অভিনীত চরিত্র ‘কর্ণ’ নিয়ে। তাহলে কি পরিবর্তিত হবে কর্ণ? ক্রুশল অফিসিয়াল সেরকম কিছু ঘোষণা করেননি বা প্রযোজনা সংস্থার তরফে কিছু জানা যায়নি। ‘কি করে বলব তোমায়’-এর প্রযোজক মুম্বইয়ের শশী-সুমিত মিত্তল প্রোডাকশন। এর আগে বহুবার এই সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার কথা উঠেছে। কর্ণ-রাধিকার জুটি সুপারহিট হলেও চিত্রনাট্যের কারণে সিরিয়ালের টিআরপি এই মুহূর্তে 3.5 অর্থাৎ তলানিতে এসে ঠেকেছে। ফলে ‘কি করে বলব তোমায়’ নিয়ে কনভিন্সড নয় প্রযোজনা সংস্থাও। তবে এই সিরিয়াল শেষ হয়ে যাচ্ছে কিনা তা এখনও জানা যায়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026