ফের ভূমিকম্প ভারত-বাংলাদেশ সীমান্তে, রিখটার স্কেলে মাত্রা ৪.৩
নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ভূমিকম্প। বড়দিনের আগের সন্ধেয় কেঁপে উঠল উত্তরবঙ্গের জলপাইগুড়ি–সহ একাধিক জায়গা। যদিও কম্পনের তীব্রতা খুব বেশি নয়। রিখটার স্কেল অনুযায়ী কম্পনের তীব্রতা ৩.২। তীব্রতা কম থাকায় তেমন ক্ষয়ক্ষতি কিছু হয়নি বলেই জানিয়েছে গ্যাংটকের হাওয়া অফিস। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাত ৮টা বেজে ৭ মিনিটে কেঁপে ওঠে জলপাইগুড়ি–সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা। ভূমিকম্প স্থায়ী হয় দেড় সেকেন্ডের মতো। ভূপৃষ্ঠ থেকে ৩২ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে জানা গিয়েছে।
গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে জাঁকিয়ে পড়েছে শীত। সন্ধে নামলেই নামছে পারদ। সঙ্গে কনকনে ঠান্ডা হাওয়া। মঙ্গলবার হঠাৎই সন্ধেয় কেঁপে ওঠে এলাকা। সাধারণ মানুষ ভয়ে ঘরের বাইরে বেরিয়ে আসেন। পরে বুঝতে পারেন ভূমিম্প হয়েছে। জলপাইগুড়ি শহর–সহ জেলার অন্যান্য জায়গাতেও মৃদু কম্পন অনুভূত হয়।
আরও পড়ুন : NPR এর সাথে NRC’র কোনো সম্পর্ক নেই, জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার
কোনও ক্ষতির খবর না থাকলেও খতিয়ে দেখছে প্রশাসন। মাস ছ’য়েক আগেই উত্তরবঙ্গে ভূমিকম্প হয়। সেইবার ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়েছিল শিলিগুড়িতে। এবার সেই একই ছবি দেখা গেল জলপাইগুড়িতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…