খেলা

টেস্ট ও একদিনের ক্রিকেটে সেরার সেরা বিরাট কোহলি

মঙ্গলবার প্রকাশিত হওয়া আইসিসির টেস্ট ও একদিনের ক্রিকেট ক্রমতালিকায় শীর্ষস্থানে রয়েছেন বিরাট কোহলি। এদিনের প্রকাশিত হওয়া তালিকাটিই হলো আইসিসির পক্ষ থেকে ২০১৯ এর শেষ ক্রমতালিকা। তাই শীর্ষস্থানে থেকেই ২০১৯ সালটি শেষ করতে চলেছেন বিরাট কোহলি।

২০১৯ সাল দারুন কেটেছে ভারতীয় ক্রিকেট দলের। টেস্টের সেরা পনের ব্যাটসম্যান এর মধ্যে ভারত থেকেই সুযোগ করে নিয়েছেন পাঁচজন ক্রিকেটার। ৯২৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় স্থানে ৯১১ পয়েন্ট নিয়ে রয়েছেন স্টিভ স্মিথ। ৮৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। চেতেশ্বর পুজারা(৭৯২) চতুর্থ। এছাড়া আজিঙ্কা রাহানে(৭৫৯) সপ্তম, মায়াঙ্ক আগরওয়াল(৭০০) দ্বাদশ, রোহিত শর্মা(৬৮৮) পঞ্চদশ স্থানে রয়েছেন।

আরও পড়ুন : অস্ট্রেলিয়ার একদিনের দলে ক্যাপ্টেন ধোনি, টেস্টে বিরাট

একদিনের ক্রিকেট ক্রমতালিকায় সেরা দশে মাত্র দুজন ভারতীয় ক্রিকেটার রয়েছেন। বিরাট কোহলি ৮৮৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে রয়েছেন এবং রোহিত শর্মা দ্বিতীয় স্থান অর্জন করেছেন ৮৭৩ পয়েন্ট নিয়ে। এরপর সেরা পনের জনের তালিকাতেও নেই কোন ভারতীয় ক্রিকেটারের নাম।

বোলারদের মধ্যে টেস্ট তালিকায় ৬ নম্বরে জায়গা করে নিয়েছেন জসপ্রীত বুমরাহ। যিনি তার শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন ২০১৯ এর আগস্টে। এছাড়া রবিচন্দ্রন অশ্বিন একাদশ ও মহম্মদ শামি দ্বাদশ স্থানে রয়েছেন। একদিনের তালিকাতে শীর্ষস্থানে রয়েছেন জসপ্রীত বুমরাহ এরপর কুলদীপ যাদব আছেন দ্বাদশ এবং যুজবেন্দ্র চাহাল পঞ্চদশ স্থানে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026