নিউজ

মিরাট ঢোকার মুখে রাহুল ও প্রিয়াঙ্কাকে আটক করলো উত্তরপ্রদেশের পুলিশ

প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে মিরাট ঢোকার আগে আটক করলো উত্তরপ্রদেশের পুলিশ। তারা সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাথে দেখা করতে গিয়েছিলেন।

পুলিশের হাতে আটক হওয়ার পর রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন, ‘আমি ওদের জিজ্ঞেস করি যে আমাদের আটক করার বা বাধা দেওয়ার কোন অর্ডার রয়েছে কিনা। তারা কোন অর্ডার দেখাতে পারেনি তবু আমাদের সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়।’

আরও পড়ুন : NPR এর সাথে NRC’র কোনো সম্পর্ক নেই, জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার

এক বর্ষীয়ান কংগ্রেস নেতা অভিযোগ করেন রাজধানীর মাত্র ৫০ কিমি দূরে মিরাটে ঢোকার মুখে পার্তারপুর এলাকায় আটকে দেওয়া হয় রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে। তিনি বলেন, ‘তারা মাত্র ৩ জন মিরাটে ঢুকতে চেয়ে অনুরোধ করেছিলেন। এতে ১৪৪ ধারা ভঙ্গ হতো না। কিন্তু তাদের আবেদন নাকচ করে দেয় স্থানীয় পুলিশ প্রশাসন।’

এই মিরাট জেলায় সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকজন পুলিশের গুলিতে নিহত হন এই জেলায়। সারা রাজ্যে কমপক্ষে ১৯ জন মারা গিয়েছেন পুলিশের গুলিতে। এই হিসেব ১৯ ডিসেম্বর পর্যন্ত সরকারি ভাবে দেওয়া হয়েছে। শতাধিক মানুষ গ্রেপ্তার হয়েছেন এবং অসংখ্য অজ্ঞাত দুষ্কৃতীদের নামে এফআইআর করেছে পুলিশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026