নিউজ

NPR এর সাথে NRC’র কোনো সম্পর্ক নেই, জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার

নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশ জুড়ে আন্দোলনের মাঝে পশ্চিমবঙ্গ ও কেরালা সরকার জাতীয় জনসংখ্যা পঞ্জীকরন (এনপিআর) সংক্রান্ত সমস্ত কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রেক্ষিতে মঙ্গলবার কেন্দ্রীয় সরকার এনপিআরের তথ্যের ভিত্তিতে এনআরসি হওয়ার গুজবকে খারিজ করে দিয়েছে। এক অফিসিয়াল বিবৃতিতে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, “জাতীয় জনসংখ্যা পঞ্জীকরন (এনপিআর) এর মাধ্যমে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এনআরসি হওয়ার কোনো সম্ভাবনা নেই।”

কিছুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর ‘এনআরসি হিসাবে এনপিআর এর তথ্য ব্যবহার করা হবে’ এই খবরে হেসেছিলেন। তিনি জোর দিয়ে বলেছিলেন যে কেন্দ্রীয় সরকার কখনও এজাতীয় দাবি করেনি এবং এই ধরণের বিভ্রান্তিমূলক খবর ছড়ানোর জন্য বিরোধীদের দায়ী করেছিলেন। প্ৰকাশ জাভাদেকর আরও বলেছিলেন যে, কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২১ সালের জাতীয় জনগণনা এবং জাতীয় জনসংখ্যা পঞ্জীকরন আপডেট করার অনুমোদন দিয়েছে। তিনি আরও স্পষ্ট করে বলেছিলেন যে, এনপিআর একটি সেল্ফ-ডিক্লারেশন যেখানে এর জন্য কোনও নথি বা বায়ো-মেট্রিক কিছুর প্রয়োজন নেই।

আরও পড়ুন : এনপিআর কি? জেনে নিন এর সম্বন্ধে বিস্তারিত

উল্লেখ্য আসামে এনপিআর করা হবেনা, কারণ অসমে ইতিমধ্যেই এনআরসি চালু করা হয়েছে। ২০২০ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে অসম বাদে দেশের বাকি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এনপিআর হবে। গত সপ্তাহের প্রথমদিকে, পশ্চিমবঙ্গ সরকার এনপিআর প্রস্তুতি ও আপডেট সংক্রান্ত সমস্ত কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছিল। পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণার পর কেরালা সরকারও একই পথ অনুসরণ করে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026