নিউজ

এনপিআর কি? জেনে নিন এর সম্বন্ধে বিস্তারিত

সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি নিয়ে দেশ জুড়ে বিক্ষোভ প্রদর্শনের মাঝেই জাতীয় নাগরিক পন্জীকরণ (এনপিআর) আপডেট করার জন্য সাড়ে আট হাজার কোটি টাকার তহবিল অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রীসভা। কেন্দ্রীয় মন্ত্রীসভা এনপিআরের অনুমোদন দিয়েছে যা কেবল বাসিন্দাদের সেল্ফ-ডিক্লারেশন এর ভিত্তিতে হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের গৃহীত সিদ্ধান্ত ঘোষণার সময় কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, ‘জনগণের পরিচয় প্রমাণের জন্য কোনও প্রমাণপত্রের প্রয়োজন নেই।’ সংবাদমাধ্যমকে জাভড়েকর বলেন, “আমরা মানুষের উপর বিশ্বাস করি, তাই এনপিআর এর জন্য কোনও প্রমাণপত্র, দলিল বা বায়োমেট্রিকের প্রয়োজন নেই। সমস্ত রাজ্য এটি গ্রহণ করেছে এবং বিজ্ঞপ্তি দিয়েছে। রাজ্যগুলি এনপিআর নিয়ে তাদের প্রচার শুরু করেছে।”

জাতীয় জনসংখ্যা পন্জীকরণ কী?

এনপিআর হল একটি ডিরেক্টরি যা একটি নির্দিষ্ট সময়কালের জন্য দেশের সমস্ত ‘সাধারণ বাসিন্দাদের’ তালিকা। এনপিআরের জন্য তথ্যগুলি সেনসাসের সময় নেওয়া বাড়ির তালিকা থেকে নেওয়া হয়, যা ১০ বছরে একবার পরিচালিত হয়। এনপিআর জাতীয়, রাজ্য, জেলা, উপ-জেলা এবং স্থানীয় পর্যায়ে প্রস্তুত। এনপিআরে তালিকাভুক্ত হওয়ার জন্য একজন সাধারণ বাসিন্দাকে গত ছয় মাস বা তারও বেশি সময় ধরে ওই অঞ্চলে আছেন বা সেই ব্যক্তি পরবর্তী ছয় মাস বা তারও বেশি সময় সেই অঞ্চলে থাকতে চান এমন হলেই চলে। ভারতের সকল সাধারণ বাসিন্দাদের এনপিআরে প্রবেশ নিশ্চিত করা বাধ্যতামূলক।

আরও পড়ুন : NPR-র জন্য বরাদ্দ ১৩০০০ কোটি, প্রয়োজন নেই কোন নথির, জানাল কেন্দ্র

এনপিআরের তাৎপর্য কী?

এনপিআর দেশের সকল সাধারণ বাসিন্দার পরিচয়ের একটি বিস্তৃত ডাটাবেস তৈরি করতে সহায়তা করে। ডাটাবেসে কোনও ব্যক্তির ডেমোগ্রাফিক এবং বায়োমেট্রিক সম্বন্ধে বিশদ বিবরণ থাকে। ড্রাইভিং লাইসেন্স, প্যান নম্বর, মোবাইল নম্বর, ভোটার আইডি তথ্য, পাসপোর্ট নম্বর এবং আধার বিবরণ বাসিন্দাদের কাছ থেকে সংগ্রহ করা হয়।

এনপিআর এর সাংবিধানিকতা

নাগরিকত্ব আইন, ১৯৫৫ এবং নাগরিকত্ব বিধি, ২০০৩ এর অধীনে প্রণীত বিধিগুলির একটি সংখ্যায় এনপিআরের প্রক্রিয়াটি তালিকাভুক্ত আছে।

এনপিআর কারা করবে?

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন ভারতের রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া (RGI) ২০২১ সালের সেনসাসের আগে এটি পরিচালনা করবে।

কোন রাজ্য আপাতত এনপিআর আপডেট করা স্থগিত করেছে?

পশ্চিমবঙ্গ সরকার এনপিআর আপডেট স্থগিতের কথা ঘোষণা করেছে। এছাড়া বাম-শাসিত কেরল এবং কংগ্রেস শাসিত রাজস্থানও আপাতত বন্ধ রেখেছে এনপিআর আপডেট করা।

এনপিআর কীভাবে এনআরসি’র সাথে সম্পর্কিত?

এনপিআর হ’ল এনআরসির একটি অঙ্গ। এনপিআর মহড়া কার্যকর করার পরে, সরকার দেশের সাধারণ বাসিন্দা কারা তা নির্ধারণ করতে সক্ষম হবে। ভারতে বসবাসকারী লোকদের এই ডাটাবেস থেকে, সরকার ভারতের নাগরিকদের শনাক্ত করবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026