অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। দীর্ঘ প্রতীক্ষিত ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের পরিষেবা চালু হতে চলেছে এই বছরের ডিসেম্বর মাস থেকেই। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে আর কদিনের মধ্যেই চূড়ান্ত ঘোষণা করে দেওয়া হবে বলে খবর। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় জানিয়েছেন, সব বাধা পিছনে ফেলে অবশেষে শুরু হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত এই পরিষেবা।
সল্টলেক সেক্টর 5 থেকে শুরু করে করুনাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যালস হয়ে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত প্রাথমিক পর্যায়ে শুরু হবে এই পরিষেবা। বাবুল সুপ্রিয় আরও বলেছেন, সবকিছু ঠিকঠাক থাকলে পূজোর আগেই পরিষেবা শুরু হয়ে যেত। কিন্তু বৌবাজারের ভয়ঙ্কর ধ্বস সে আশায় জল ঢেলে দেয়। সেইসব কাটিয়ে প্রাথমিক পর্যায়ে এই ৬ টি স্টেশনের মধ্যে ডিসেম্বরের শুরুতেই ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প শুরুর বিষয়ে আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…