অরূপ মাহাত: রাতের হিসেব উল্টে গেল সকাল হতেই। সবাইকে অবাক করে বিজেপিকে সমর্থন শরদ পাওয়ারের। শনিবার সকালে রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দেবেন্দ্র ফড়নবিশ। উপমুখ্যমন্ত্রী হলেন এনসিপি বিধায়ক শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার।
মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর শিবসেনার প্রতি ক্ষোভ উগরে দেন ফড়নবিশ। তিনি বলেন, ‘শিবসেনা মহারাষ্ট্রের সাধারণ মানুষের রায়কে সম্মান জানাতে শেখেনি।’ শিবসেনা, কংগ্রেস ও এনসিপির জোট যে মানুষ মেনে নিতে রাজি ছিলেন না সেকথাও উল্লেখ করেন। বলেন, ‘মানুষ সরকারে একটা ‘খিচুড়ি’ জোট দেখতে চাননি। বদলে পাঁচ বছরের জন্য একটা স্থায়ী সরকার দেখতে চেয়েছিলেন। বিজেপি সেই স্থায়ী সরকার মানুষকে উপহার দিয়েছে।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপিকে সমর্থন করার জন্য এদিন এনসিপির প্রশংসা করেন। অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে। তবে সরকার গঠন নিয়ে মুখ খোলেননি শরদ পাওয়ার।
কংগ্রেসের সাথে দীর্ঘদিনের দিনের জোট ভেঙে বিজেপির হাত ধরল এনসিপি। শিবসেনার সমস্ত চেষ্টা ব্যর্থ করলেন শরদ পাওয়ার। তবে এ বিষয়ে শিবসেনা ও কংগ্রেস নেতৃত্বের কোন প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…