ইডেনের ঐতিহাসিক ম্যাচে ভারতের পক্ষে সবকিছু ঠিকঠাক চললেও বাংলাদেশ এখন পর্যন্ত এই ম্যাচকে স্মরণীয় করে রাখার মত প্রদর্শন করতে পারেনি। উপরন্তু তাদের দুজন ব্যাটসম্যান চোট পেয়েছেন এই ম্যাচে। বাংলাদেশের প্রথম ইনিংস চলাকালীন উইকেটকিপার লিটন দাস এবং স্পিন বোলার নঈম হাসান দুর্ভাগ্যবশত চোট পান।
ভারতীয় বোলার মহম্মদ শামির তীক্ষ্ণ বাউন্সার লিটন দাস ঠিকমতো সামলাতে না পারায় সোজা গিয়ে আঘাত করে হেলমেটে। প্রাথমিক চিকিৎসার পর ব্যাট করছিলেন তিনি কিন্তু কিছুক্ষণ পর অসুস্থ বোধ করায় রিটায়ার্ড হার্ট হয়ে লাঞ্চ বিরতিতে মাঠ ছাড়েন লিটন। নঈম হাসান এর ক্ষেত্রেও ব্যাপারটা একই রকমই হয়। আইসিসির বর্তমান নিয়ম অনুযায়ী লিটন দাস এর জায়গায় মেহেদি হাসান মিরাজ এবং নঈম হাসান এর পরিবর্তে তাইজুল ইসলাম দলে আসেন।
লিটন ও নঈম কে কলকাতার একটি প্রথম সারির বেসরকারি হাসপাতাল উডল্যান্ডস এ নিয়ে যাওয়া হয়। কোনো চোট লেগেছে কিনা জানার জন্য এমআরআই, সিটি স্ক্যান ও অন্যান্য পরীক্ষাগুলি সম্পন্ন করা হয়। রিপোর্টে কোনো অস্বাভাবিকতা ধরা না পড়ায় তাদেরকে ছেড়ে দেয়া হয়। উডল্যান্ডস এর সিইও রূপালী বসু জানান “দুজনেরই অবস্থা স্থিতিশীল”।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…