গত ১৩ ই ফেব্রুয়ারী ইস্ট- ওয়েস্ট মেট্রোর উদ্ভোধন করেছিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি জানিয়েছিলেন যে পুজোর আগেই ফুলবাগান পর্যন্ত মেট্রো চলা শুরু হবে, তা শুনে সাধারণ মানুষ খুব আনন্দিত হয়েছিলেন। তবে তাদের জন্য আর ও সুখবর শোনালেন মেট্রো রেলের জিএম মনোজ যোশী। তিনি বললেন যে অতদিন ও অপেক্ষা করতে হবে না। মে মাসের মধ্যে ফুলবাগান পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো চলা শুরু হবে। এই মেট্রো চালু করানোর জন্য তিনি কমিশনার অফ রেলওয়ে সেফটিকে অনুরোধ করেছেন।
ফুলবাগান ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রথম ভূগর্ভস্থ স্টেশন। এরপর সব স্টেশনগুলি মাটির তলাতে রয়েছে। মেট্রো কর্তৃপক্ষ এখন থেকেই পরীক্ষা করার জন্য ফুলবাগান পর্যন্ত মেট্রো চালাচ্ছে। তবে যাত্রী পরিষেবা মে মাস থেকে শুরু করানো হবে বলে তারা মনে করছে।
আরও পড়ুন : দিল্লিতে সংঘর্ষ, বড়সড় সিদ্ধান্ত নিল দিল্লি সরকার
মেট্রো কর্তৃপক্ষ অবশ্য যাত্রী সংখ্যা নিয়ে চিন্তিত। তাদের ধারনা যে ফুলবাগান পর্যন্ত মেট্রো না চালালে যাত্রী পাওয়ার সমস্যা হবে। তাই ফুলবাগান পর্যন্ত যত দ্রুত সম্ভব মেট্রো চালাতে চাইছে রেল। আর এই ফুলবাগান পর্যন্ত মেট্রো শুরু হবে শুনে স্থানীয় বাসিন্দারা খুব খুশি হয়েছেন। মেট্রোর কাজের জন্য তাদের বহুদিন খুব কষ্ট করে যাতায়াত করতে হয়েছে। তাই মেট্রো যখন শুরু হচ্ছে সেই খবর তাদের খুশি করেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…