গত বছর পেঁয়াজের মূল্যবৃদ্ধি চোখে জল মধ্যবিত্ত ভারতীয়দের। হেঁশেল সামলাতে হিমশিম খেতে হয়েছিল সাধারণ মানুষকে। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছিল প্রশাসন। মূল্যবৃদ্ধির জেরে সমালোচনার মুখে পড়ে কেন্দ্র সরকার বাধ্য হয়ে পেঁয়াজের রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করে। দেশের বাইরে পেঁয়াজ রপ্তানি আটকে দাম নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল সরকার।
সেই নিষেধাজ্ঞা এবার প্রত্যাহার করে নিল সরকার। পেঁয়াজের দাম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার কারণেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসোয়ান বুধবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন। তিনি বলেন, দেশে পেঁয়াজের দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে। মধ্যবিত্তের নাগালের মধ্যে রয়েছে দাম। তাই প্রত্যাহার করা হচ্ছে পেঁয়াজের রপ্তানি নিয়ে সরকারি নিষেধাজ্ঞা।
আরও পড়ুন : দিল্লিতে হিংসার প্রভাব দাম বাড়ল সবজি থেকে দুধের
এর কারণ হিসেবে কেন্দ্রীয় মন্ত্রীর যুক্তি, নিষেধাজ্ঞা না প্রত্যাহার করলে চাষীরা পেঁয়াজের সঠিক মূল্য পাবেন না। এ বছর পেঁয়াজের উৎপাদন যথেষ্ট হয়েছে বলে জানিয়ে মন্ত্রী বলেন, রপ্তানি আটকে গেলে ক্ষতি হতে পেঁয়াজ চাষের। এর ফলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হতে হবে চাষীদের। সেই কারণেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…