আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো বুধবার রাতে বৃষ্টিতে ভিজলো শহর কলকাতা। তারপরেও অবশ্য উষ্ণতা কমার কোন সম্ভাবনা দেখা যায়নি। বৃহস্পতিবার সকাল থেকেই উর্ধ্বগামী শহরের উষ্ণতা। গতকাল রাতের অঝোরে বর্ষণও কাজে এলো না। বৃহস্পতিবার সকালে উষ্ণতা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম থাকলেও দিন গড়ালে উর্ধ্বমুখী হয় উষ্ণতার পারদ। সকালের ১৯ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা এসে পৌঁছায় ২৭.৫ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি।
বুধবার সারাদিন মেঘলা থাকলেও বৃষ্টির দেখা মেলেনি শহরে। তবে রাত্রি গড়ালে বৃষ্টির স্পর্শ পায় তিলোত্তমা। রাতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বৃষ্টির পরিমাণ। যার ফলে মনে করা হচ্ছিল যে বৃহস্পতিবার কমতে পারে শহরের উষ্ণতা। কিন্তু সে আশায় জল ঢেলে আপাতত উর্ধ্বমুখী উষ্ণতার পারদ।
আরও পড়ুন : মে মাস থেকেই ছুটবে ফুলবাগান পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো, জানালেন মেট্রো কর্তৃপক্ষ
অন্যদিকে, মঙ্গলবারও বৃষ্টি হওয়ার কারণে বুধবার বাতাসের আর্দ্রতা বেশী থাকায় উষ্ণতা কিছুটা কম ছিল। সেই হিসেবে বেড়েছে বৃহস্পতিবারের তাপমান। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রেই স্বাভাবিকের চেয়ে উষ্ণতা বেশি থাকার নিদর্শন দেখা যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…