দিল্লির হিংসা থামছেই না। ক্রমাগত বেড়ে চলেছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। দিল্লির এই ঘটনার জন্য উদ্বেগপ্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব। শান্তি ফেরানোর জন্য আবেদন করেছেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সহ অনেকজনই। দিল্লিতে এখনও পর্যন্ত ১০৬ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। ১৮ টি এফআইআর ও হয়েছে। আর আহত ব্যাক্তিদের মধ্যে প্রায় ৭০ জন গুলিবিদ্ধ হয়েছেন।
সূত্রের খবর অনুযায়ী দিল্লির অশান্তপ্রবণ এলাকাগুলিতে যাবেন দিল্লির মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৫ জন আইপিএসের দায়িত্ব পরিবর্তন করেছে বলে সূত্রের খবর। বিনোদন জগতের তারকাদের পাশাপাশি দিল্লির এই হিংসা নিয়ে মন্তব্য করেছেন ভারতীয় ক্রিকেটাররা।
আরও পড়ুন : দিল্লিতে সংঘর্ষ, বড়সড় সিদ্ধান্ত নিল দিল্লি সরকার
যুবরাজ সিং, বীরেন্দ্র সেওয়াগ প্রমুখ-রা টুইটে শান্তি ফিরিয়ে আনার জন্য আবেদন করেছেন। সনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী অমিত শাহ-র পদত্যাগের ও দাবী তুলেছেন। দিল্লি হাইকোর্ট মন্তব্য করেছেন যে আরেকটা ১৯৮৪ হতে দেওয়া যাবে না। রাজপথ এখন শুনশান, মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…