উত্তর পূর্ব দিল্লিতে ছড়িয়ে পড়ছে হিংসা, মৃত্যু হয়েছে পুলিশ কনস্টেবলের। পরিস্থিতি মোকাবিলা করতে হিমসিম খাচ্ছে কেন্দ্র সরকার। আম আদমি পার্টির শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হলেও প্রশাসনিক ক্ষমতা নেই তার হাতে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন কেজরিওয়াল, ঘটনা মোকাবিলার জন্য তিনি অনুরোধ করেন। কিন্তু হিংসা ক্রমশ বেড়েছে ছাড়া কমেনি।
এমনই পরিস্থিতিতে গত বুধবার অমিত শাহের নিয়ন্ত্রণে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতার দিকে এবার আঙুল তুললেন দক্ষিণ ভারতের অভিনেতা-রাজনীতিক রজনীকান্ত। এবার তিনি দিল্লির এই পরিস্থিতিকে সরকার নিয়ন্ত্রণে রাখতে না পারার জন্য কেন্দ্র সরকারের দিকে আঙুল তুলেছেন। দিল্লির এই পরিস্থিতিতে মৃত্যু হয়েছে অন্তত ২৭ জনের এবং আহত হয়েছেন প্রায় দু’শোরও বেশি মানুষ।
আরও পড়ুন : দিল্লির হিংসাতে মৃত্যু ৩৪ জনের, উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব
বুধবার তিনি কেন্দ্র সরকারের ব্যর্থতার দিকে আঙুল তুলে সংবাদমাধ্যমকে বলেন, “দিল্লিতে হিংসার জন্য দায়ী গোয়েন্দাদের ব্যর্থতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো নেতা এদেশে সফরে আসা কালীন গোয়েন্দাদের আরও সচেতন হওয়া উচিত ছিল। আমি আশা রাখি, অন্তত এখন তারা সক্রিয় হবেন। কঠোর হাতে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। আর এটা যদি গোয়েন্দা ব্যর্থতা হয়, তবে তা একইসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা। রাজনৈতিক লাভের জন্য যারা ধর্মকে ব্যবহার করে তাদের কঠোর ভাষায় নিন্দা করছি।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…