সুরজিৎ দাস: কলকাতা লিগের আসন্ন বড়োম্যাচের আগে আজ ডার্বির ড্রেস রিহার্সালে মাঠে নেমেছিলো দুই প্রধান কল্যাণী তে বিএসএস এর মুখোমুখি হয়েছিলো মোহনবাগান ও ময়দানে এরিয়ানের মুখোমুখি হয়েছিলো ইস্টবেঙ্গল। দুই ম্যাচেই বড়ো দল জিতে কার্যত একে অপর কে জানান দিলো ডার্বির জন্য তৈরি তারা। ইস্টবেঙ্গল মাঠে এদিন শুরু থেকেই দাপট দেখায় লাল হলুদ বাহিনী প্রথমার্ধে ডিকার গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল দ্বিতীয়ার্ধ এ কোলাডোর জোড়া গোলে ম্যাচ পকেটে পোড়ে ইস্টবেঙ্গল। তবে দিন ইস্টবেঙ্গল যে দাপটের সাথে খেললো তাতে ৫-৬ গোল হয়ে যেতেই পারতো একের বিরুদ্ধে এক সিচুয়েশনে অনেক বার পতন আটকালেন এরিয়ান গোলরক্ষক কাদের।
বক্সের মধ্যে অনেক সুযোগ অপচয় করলেন ব্রান্ডন, বিদ্যাসাগর, বৈথাং রা। তবে দলের সাথে পিন্টু ও মার্কোস যোগ দিলে কার্যত অপ্রতিরোধ্য দেখাবে লাল হলুদ আক্রমণভাগ কে। অপরদিকে কল্যাণী তে ২-১ ব্যবধানে জিতলো মোহনবাগান কিন্তু এদিনো মোহন ডিফেন্স কে অনেকটাই নড়বড়ে দেখালো যার ফলে ডার্বির আগে চিন্তা থেকেই গেলো কিভুর। এদিন গোল করলেন সালভা চামোরা ও নংদোম্বা নাওরেম অপরদিকে বিএসএস এর হয়ে গোল করেন ওপোকু। যদিও এদিন পেনাল্টি নষ্ট করেন মোহনবাগানের ফ্রান গোঞ্জালেস। আগামী ১লা সেপ্টেম্বর যুবভারতীতে মেগা ডুয়েলে মুখোমুখি হবে দুই দল তার আগে কার্যত ড্রেস রিহার্সাল সেরে রাখলো ইস্ট-মোহন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…