জীবনযাপন

যে চার ধরনের খাবার অকালে চুল পড়া প্রতিরোধ করে-

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : বর্তমান যুগে নিত্যপ্রয়োজনীয় জিনিসে এত পরিমান রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় যে সেগুলি ব্যবহারের ফলে আমাদের বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। এরকম একটি পরিচিত সমস্যা হলো অকালে চুল পড়া। এই ব্যস্ত সময় ঠিকমতো চুলের যত্ন নেওয়া কারোর পক্ষেই এখন আর সম্ভব হয়ে ওঠেনা। সে কারণে চুল পড়া নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে এই চুল পড়া প্রতিরোধ করার উপায় হিসেবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা চার ধরনের খাবারের কথা উল্লেখ করেছেন। আসুন জেনে নেই কোন চার ধরনের খাবার কমাবে চুল পড়ার মতো সমস্যা।

১. বাদাম : বাদামে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, মিনারেল, স্বাস্থ্যকর চর্বি ও ফাইটোক্যামিক্যাল, যা চুলপড়া প্রতিরোধ করে সহায়ক। নিয়মিত বাদাম খেলে চুল মসৃণ ও ঘন হয়।

২. পালং শাক : ভরপুর পুষ্টি সম্পন্ন পালং শাকে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট। এছাড়া ভিটামিন বি, সি ও ই ছাড়াও আছে পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম ও ওমেগা থ্রি ফ্যাটি এসিড যা চুলের জন্য স্বাস্থ্যকর।

৩. ডিম : ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যা চুলের জন্য প্রয়োজনীয়। এছাড়া ডিমে থাকা বায়োটিন ও ভিটামিন বি চুলপড়া প্রতিরোধে সাহায্য করে।

৪. গাজর : গাজরের থাকা বিটা ক্যারোটিন চুল স্বাস্থ্যকর রাখার জন্য উপকারী। সকালে এক গ্লাস গাজরের জুস খেলে চুল স্বাস্থ্যোজ্জ্বল থাকে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026