রেলের টিকিট না কেটে ট্রেনে চড়লে, যদি ধরা পড়ে তাহলে ভারতীয় রেল জরিমানা করে, এটা সকলেরই জানা। তাও ট্রেনে টিকিট না কেটে যাতায়াত করা পাব্লিক এর সংখ্যা কম নয়। বিগত ৩ বছরে টিকিট না কেটে ট্রেনে চড়ার অপরাধের জন্য ১৩০০ কোটি টাকারও বেশি আয় করেছে ভারতীয় রেল, সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে এমনটাই দেখা গিয়েছে। কেউ কেউ ভাবে ‘এই তো ক’টা স্টেশন, টিকিট না কেটেই চলে যাব।’ কিন্তু এর ফলে বেশিরভাগ মানুষই টিকিট পরীক্ষকের খপ্পরে পড়েন। আর তার ফলে দিতে হয় জরিমানা। জরিমানার ক্ষেত্রে এখন সর্বনিম্ন ২৫০ টাকা যাত্রীদের থেকে আদায় করা হয়। যদি কেউ সেই জরিমানা দিতে অস্বীকার করে, তাহলে ১৩৭ ধারায় তাকে গ্রেপ্তার করে রেল পুলিশ। এতেই লাভের মুখ দেখেছে ভারতীয় রেল। সূত্রের খবর, প্রতি বছর ৩১ শতাংশ হারে বাড়ছে এই প্রবণতা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…