স্প্যানিশ জোড়া ফলা মার্কোস এসপদা ও মার্তি ক্রিসপির গোলে ট্রাউ এফসি কে ২-১ ব্যবধানে পরাজিত করে ইস্টবেঙ্গল। এই মুহূর্তে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় শীর্ষে আলেজান্দ্রো মেনেন্ডেজের লাল-হলুদ শিবির। এই জয়ের ফলে ডার্বির আগে অনেকটা স্বস্তিতে থাকবে লাল-হলুদ শিবির।
এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় ইস্টবেঙ্গলকে। ৮ মিনিটের মাথায় এক গোলে এগিয়ে যেতে পারতো লাল-হলুদ শিবির। সামাদ আলি মল্লিকের দুরন্ত শর্ট সামান্যের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ১৮ মিনিটে সামাদের একটি দুর্দান্ত শর্টে হেড করে লাল-হলুদ কে এক গোলে এগিয়ে দেন মার্কোস এসপদা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ইস্টবেঙ্গল রক্ষণভাগের চূড়ান্ত ভুলবোঝাবুঝিতে ট্রাউ এফসির দীপক দেবরানি গোল করে ম্যাচে সমতা ফেরান।
দ্বিতীয়ার্ধে মাঝেমাঝেই খেলা থেকে যেন হারিয়ে যাচ্ছিলো ইস্টবেঙ্গল। আক্রমণ বিভাগে হাইমে স্যান্টোস কোলাডোর অনুপস্থিতি ম্যাচে বারবার প্রকট হয়ে উঠছিলো। ৮৯ মিনিটের মাথায় লাল-হলুদ সমর্থকদের দুশ্চিন্তা কাটিয়ে ডিফেন্ডার মার্তি ক্রিসপি জয়সূচক গোলটি করেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…