নিউজ

রাষ্ট্রপতি শাসন ছাড়া পশ্চিমবঙ্গের এই অগ্নিগর্ভ পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় নেই : রাহুল সিনহা

বিজেপি নেতা রাহুল সিনহা শনিবার অভিযোগ করেন পশ্চিমবঙ্গের বর্তমান অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। তিনি এও মনে করেন যে রাষ্ট্রপতি শাসন ছাড়া এই পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় নেই। এদিন সাংবাদিক সম্মেলনে রাহুল সিনহা বলেন, ‘পশ্চিমবঙ্গের এই অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। এটা যদি চলতেই থাকে তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া আর কোন উপায় থাকবে না।’

এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে অনুরোধ করেন নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে কোন ধরনের অপরাধমূলক কার্যকলাপ ও হিংসাত্মক আন্দোলনের মাধ্যমে সম্পত্তিহানি থেকে থাকার।

আরও পড়ুন : ‘আমি রাহুল গান্ধী, রাহুল সাভারকর নই’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে মন্তব্য কংগ্রেসের প্রাক্তন সভাপতির

নাগরিকত্ব সংশোধনী বিল সোমবার গভীর রাতে লোকসভায় পাস হয়। পরবর্তীতে তা রাজ্যসভায় পাস হলে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। গত ১২ ডিসেম্বর গভীর রাতে রামনাথ কোবিন্দ এই বিলে সই করলে তা আইনে পরিণত হয়। এর পর থেকেই উত্তাল হয়ে ওঠে দেশের উত্তর-পূর্ব প্রান্তের রাজ্যগুলো। এই হিংসাত্মক আন্দোলনে পশ্চিমবঙ্গ নবতম সংযোজন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026