কলকাতা: মোহনবাগান আগেই পৌঁছে গিয়েছিল। আর এইবার আইএসএলের মাঠে দেখা যেতে চলেছে শতবর্ষ পেরোনো ক্লাব ইস্টবেঙ্গলকে। স্বভাবতই খুশির হাওয়া বইছে লাল-হলুদ শিবিরে। খুব একটা কাঠঘর না পুরিয়েই যখন সবুজ-মেরুন কর্তা টুটু বসু ও সৃঞ্জয় বসুরা নিজেদের দলকে দেশের সর্বোচ্চ লিগ খেলার টিকিট এনে দিতে সক্ষম হয়েছিল, তখন ইনভেস্টর না পাওয়ার ফলে চিন্তার ভাঁজ পড়েছিল লাল-হলুদ কর্তাদের কপালে। কিন্তু কোনওভাবেই হার স্বীকার না করে অবশেষে শ্রী সিমেন্টকে ইনভেস্টর হিসেবে পাশে পেল ইস্টবেঙ্গল। এর ফলে আইএসএলের দরজা খুলে গেল মশাল বাহিনীর সামনে।
করোনা আবহের মধ্যে সকলে যখন স্বাভাবিক জীবনের ছন্দে ফিরতে মরিয়া, তখন লাল হলুদ সমর্থকদের মনে এক টুকরো আনন্দ যেন ছড়িয়ে দিল এই খবর। ইস্টবেঙ্গলের আইএসএল খেলা চুড়ান্ত হওয়া মাত্রই সবুজ গালিচায় আবার চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলকে দেখার আশায় দিন গুনছে ফুটবলপ্রেমীরা। আই লিগ, কলকাতা লিগের মতো এবার আইএসএল-ও জমে উঠবে, এমনটাই আশাবাদী সকলে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…