নয়াদিল্লি: ২৭ মার্চে করোনা মহামারিকে মোকাবিলা করার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পিএম কেযার্স নামে একটি ফান্ড খোলা হয়। সেখানে ২৭ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে ৩০৭৬ কোটি টাকা জমা পড়ে। পাঁচ দিনের মধ্যে বিপুল সংখ্যক অর্থ কারা সরকারি তহবিলে দান করেছেন, এই প্রশ্নে সরব হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম।
নিজে আইএনএক্স মামলায় জর্জরিত হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর অধীনস্ত বিজেপি সরকারকে খোঁচা মারতে ছাড়লেন না চিদম্বরম। সরকারের প্রকাশিত এক অডিট রিপোর্টে এই বিপুল পরিমাণ অর্থের তথ্য প্রকাশ হতেই প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সরব হয়েছেন। ৩০৭৬ কোটির মধ্যে দেশের মধ্যে থেকেই ৩০৭৫.৮৫ কোটি টাকা অনুদান এসেছে৷ আর বিদেশ থেকে এসেছে ৩৯.৬৭ লক্ষ টাকা৷ পিএম কেযার্স ফান্ডের ওয়েবসাইটে অডিট রিপোর্ট প্রকাশ করা হয়। কিন্তু কারা এই বিপুল পরিমাণ অর্থ দান করেছেন, তা প্রকাশ্যে আনা হয়নি। কেন প্রকাশ্যে তাদের নাম আনা হচ্ছে না, সেই প্রশ্নেই সরকারকে নিশানা করেছে কংগ্রেস।
এ প্রসঙ্গে চিদম্বরম টুইট করে মোদি সরকারকে তোপ দেগে বলেন, ‘এ বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করা গ্রহীতাদের সবাই জানে। ট্রাস্টের নামও সকলের জানা। তাহলে দাতা কারা তা জানাতে আপত্তি কিসের? কেন দাতাদের নাম প্রকাশ্যে আনা হচ্ছে না?’ এভাবেই কেন্দ্রীয় সরকারকে খোঁচা মেরেছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তবে এ প্রসঙ্গে সরকার কিংবা প্রধানমন্ত্রীর দফতর থেকে কারোর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…