রাজ্য

ছটপূজার ভিড় নিয়ন্ত্রণে বেশ কয়েকটি চক্ররেল বাতিল পূর্ব রেলওয়ের, জানুন বাতিল হওয়া ট্রেনের তালিকা

ছট পুজো আর কিছু দিনের মধ্যেই। এই ছট পুজো নিয়ে বর্তমানে মানুষের মধ্যে উন্মাদনা প্রচুর। বাংলার হিন্দিভাষী মানুষরা এই দিনটিকে অনেক ধুমধাম করে পালন করেন। ছট পূজা গঙ্গাস্নান এবং দণ্ডী কাটার ভিড় তাকে চোখে পড়ার মতো। কিন্তু করোনাকালে এই সমস্ত জিনিস একটু সাবধানে করতে হবে। এই কারণে শুক্রবার ছট পূজার দিন সকাল ন’টা থেকে শনিবার বিকেল পর্যন্ত চক্ররেল নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত নিল পূর্ব রেলওয়ে। প্রথমদিন শিয়ালদহ বিবাদীবাগ রুটের তিনটি ট্রেন এবং বারুইপুর থেকে বিবাদীবাগ রুটের দুটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

এছাড়াও, উত্তর-দক্ষিণ সংযোগকারী নৈহাটি বালিগঞ্জ, নৈহাটি মাঝেরহাট, এবং কল্যাণী সীমান্ত মাঝেরহাট কাঁকুড়গাছি দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এছাড়াও নৈহাটি, বনগাঁ এবং মাঝেরহাট লোকাল কলকাতায় এসে নিয়ন্ত্রিত হবে। অন্যদিকে বালিগঞ্জ ব্যারাকপুর এবং মাঝেরহাট নৈহাটি ট্রেন ছাড়বে শিয়ালদা স্টেশন থেকে।

পরেরদিন শিয়ালদা বিবাদীবাগ লোকাল এর দুটি ট্রেন বাতিল করা হয়েছে। বনগাঁ মাঝেরহাট কলকাতা থেকে চালানো হবে। এছাড়াও আরও কয়েকটি ট্রেন ঘুরপথে চালানো হতে চলেছে। কিন্তু, যাত্রীসংখ্যা নিয়ন্ত্রণে না থাকার কারণে বর্তমানে বেশ চিন্তায় পূর্ব রেলওয়ে। এই কারণে লোকাল ট্রেনের সংখ্যা বাতিল করলে ভিড় বেড়ে যেতে চলেছে সেই আশঙ্কা থেকেই যাচ্ছে। এই নিয়ে শিয়ালদহ শাখার ডিআরএম জানিয়েছেন,” করোনা পরিস্থিতিতে মানুষ প্রয়োজন ছাড়া খুব কম বের হচ্ছেন। এই কারণে মঙ্গলবার শিয়ালদা ডিভিশনের টিকিট বিক্রি হয়েছিল ৩ লক্ষ ৩১ হাজার। প্রায় একইরকম কথা শোনাচ্ছেন হাওড়া ডিভিশনের ডিআরএম। তিনি জানাচ্ছেন, হাওড়া ডিভিশনে একদিনের টিকিট বিক্রি হয়েছে ২ লক্ষ ২৭ হাজার।

তবে ট্রেন চলাচল শুরু হয়ে গেলেও হকারদের স্টেশনে নো এন্ট্রি। এই কারণে তাদের মধ্যেও ক্ষোভের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। বুধবার শিয়ালদা স্টেশনে কয়েকশো হকার একসাথে বিক্ষোভ দেখিয়েছেন। বহু পরিবার বর্তমানে দুঃসহ পরিস্থিতিতে রয়েছে বলেও তাদের দাবি। তারা জানিয়েছেন, অবিলম্বে তাদের স্টেশনে ঢুকতে দেওয়ার পারমিশন দিতে হবে। শিয়ালদা স্টেশনের স্টেশন ম্যানেজারের কাছে তারা এই মর্মে স্মারকলিপিও জমা দিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026