এবার বোমা তৈরীর কারখানাগুলি বন্ধ করুন, আজকে এরকম ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে আক্রমণ করলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর। পাশাপাশি তিনি মালদহ বিস্ফোরণের ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। বিস্ফোরণে মৃত এবং জখমদের পরিবারপিছু আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। তারই মধ্যে সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে নতুন করে বিতর্ক উস্কে দিলেন রাজ্যপাল।
বৃহস্পতিবার, বেলা ১১টা নাগাদ আচমকাই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে মালদহের সুজাপুর এর ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া অঞ্চল। এই বিস্ফোরণটি ঘটে ছিল স্থানীয় একটি প্লাস্টিক কারখানাতে। ঘটনাস্থলে মৃত্যু হয় প্রায় চার জন শ্রমিকের। এছাড়াও বেশ কয়েকজন ছিলেন গুরুতর আহত। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরো এক শ্রমিকের প্রাণহানি ঘটে। বিস্ফোরণের তীব্রতায় এলাকার বাড়ির বেশ কয়েকটি শেড উরে গিয়েছে। বড় গর্ত হয়েছে কারখানার ভিতরে। দুর্ঘটনার পরে মালদহের জেলাশাসক রাজর্ষি মিত্র সহ আরো অনেকে ঘটনাস্থলে গিয়ে পৌঁছান। এই বিস্ফোরণ ঘিরে রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি কোন বিরোধী দল।
অন্যদিকে এই ঘটনাটি উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশেই ইতিমধ্যেই মালদহে রওনা দিয়ে দিয়েছেন পুরো এবং নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। প্রত্যেক মৃতের পরিবার পিছু রাজ্য সরকার ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে। এছাড়াও জখমদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।
কিন্তু এই ঘটনা ঘটলো কি করে সেই নিয়ে তদন্তের দাবি জানিয়েছে প্রত্যেকটি বিরোধীদল। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…