পলিটিক্স

কোনও বহিরাগত লালচোখ দেখিয়ে নিজের অদ্ভুত স্বপ্ন বাস্তবায়িত করতে চাইলে বাংলা মানবেনাঃ বিজেপিকে বাক্যবাণ চন্দ্রিমার

বহিরাগত ইস্যু কথার কথা নয়, তা এইবার বুঝিয়ে দিতে শুরু করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বুধবার অর্থাৎ কাল এই বিষয়ে মুখ খুলতে দেখা গিয়েছিল তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপর এই বিষয়ে সুর চড়িয়েছিলেন দলের সাংসদ সুখেন্দুসেখর রায়। বৃহস্পতিবার এই একই বিষয়ে বাক্যবাণ ছুঁড়তে দেখা গেল রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। তিনি আজ সোজাভাবে বলেছেন, বহিরাগত এলে যদি লালচোখ দেখিয়ে বিজেপি নিজেদের দিবাস্বপ্ন পূরণ করার চেষ্টা করে, তা হলে সেটা মেনে নেওয়া সম্ভব না।

সম্প্রতি ভিন্ন রাজ্যের ৫ জন নেতার ওপর রাজ্যের পাঁচ জোনের দায়িত্ব দিয়েছে বিজেপি নেতৃত্ব। দলের ৫টি সাংগঠনিক জোনের পর্যবেক্ষণ করবেন তারা। এর পর থেকেই বহিরাগত এর থিয়োরি নিয়ে এসেছে শাসক শিবির। নরেন্দ্র মোদী- অমিত শাহের ওপর নির্ভর করে চলে রাজ্য বিজেপি। বহুকাল আগে থেকেই তাদের বহিরাগতদের ওপর নির্ভরশীল দল বলে চিহ্নিত করতে শুরু করেছিল বিজেপি। সেই প্রচারকে আবার তুলতে দেখা গেল জোড়াফুল শিবিরকে। এই প্রচারকে ধীরে তুঙ্গে তুলছে শাসকদল। বৃহস্পতিবার তথা আজ রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা বলেন,”বাংলা সব মানুষকে স্বাগত জানাতে জানে। কিন্তু যদি কোনও বহিরাগত এসে লাল চোখ দেখিয়ে তার অদ্ভুত স্বপ্নকে বাস্তবায়িত করবে ভাবে তবে বাংলা তা মেনে নেবেনা।” বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের দিকেও এইদিন তীর ছুঁড়তে দেখা যায় মন্ত্রীকে। তার বক্তব্য,”বাংলার ঐতিহ্য সম্পর্কে যাদের জ্ঞান নেই। তাদের বাংলার কিছুই তো তারা চেনেন না।”

এইদিন চন্দ্রিমা আরও বলেন,”তারা যদি এখানে শিখতে আসেন। তবে অসুবিধা নেই। যদি তীর্থ স্থানের উদ্দেশ্যে আসেন। তবে অসুবিধা নেই। কিন্তু নিজের কোনও এক দিবাস্বপ্নকে যদি বাস্তব করতে আসেন, তা হলে মেনে নেওয়া যাবেনা। বাংলার মানুষ মানবেন না। বিশেষজ্ঞদের মতে দিবাস্বপ্ন বলতে তিনি বিজেপির বাংলা জয়ের স্বপনকেই বুঝিয়েছেন। বুধবার বহিরাগতদের বিষয়ে তৃণমূলের দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,”বাইরে থেকে এসে অনেকে ভয় দেখাচ্ছেন বাংলার মানুষকে। বহিরাগতদের হুমকিতে ভয় পাবেন না ।” এর থেকে অনেকেই মনে করেছেন যে তৃণমূল বিজেপিদের বহিরাগতের দল হিসেবে চিহ্নিত করতে শুরু করেছে এই প্রচার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026