জ্যোতিষ

আজ ২০ শে নভেম্বর, জানুন আজকের রাশিফল

মেষ – এই রাশির জাতক-জাতিকাদের আজকে‌ আয়ের থেকে ব্যয় বেশি হবে। কেউ আপনার থেকে আজকে ধার চাইবে এবং আপনি তো আপনি ধার দেবেন। আপনার পরিবারের প্রিয়জনদের স্বাস্থ্যের প্রতি নজর দিন। আপনার পরিবারের কেউ একজন আজকে খুব অসুস্থ হয়ে যেতে পারেন। যারা চাকরি করছেন তাদের দিনটি আজকে শুভ। আপনার শরীরকে শান্ত ও মনকে শান্ত রাখার জন্য নিরামিষ আহার করতে পারেন। আপনার জন্য আজকে শুভ রং হল লাল।

বৃষ – আজকে আপনার মনে হয় হতাশা সৃষ্টি হবে। আপনার পরিবারের নিকট কেউ আপনার দেওয়া কথা রাখতে পারবে না, যিনি আপনার সাথে আজকে বিরুদ্ধাচরণ করবেন তিনি আপনার খুব নিকটে কেউ হবেন।যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি খুব একটা আশানুরূপ নয়। আপনি যদি চোখ কান খোলা রেখে কাজ না করেন তবে কেউ আপনার পিছনে ষড়যন্ত্র করতে পারেন। আপনি আজকে লাল অথবা নীল রঙের পোশাক পরিধান করুন।

মিথুন – যারা চাকরি খুঁজছেন তাদের জন্য আজকের দিনটি উল্লেখযোগ্য হয়ে উঠতে পারে। আপনি যদি পূর্বে কোথাও ইন্টারভিউ দিয়ে থাকেন তবে আজকে আপনার চাকরির ডাক আসতে পারে। পরিবারে নতুন অতিথি আসবে, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তবে শ্বশুরবাড়ি তরফ থেকে সুসংবাদ পেতে পারেন। আপনার জন্য আজকে শুভ রং হল হলুদ এবং কমলা।

কর্কট – আজকে আপনারা অনেক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যাবে। আপনার বন্ধু প্রীতি আপনাকে নতুন জীবনের পথ দেখাবে। ব্যবসায়িক সাফল্য পাবেন, আপনাদের পুরনো স্মৃতি আপনাদের ব্যবসায় কার্যকলাপকে আরো উন্নত করবে। পরিবারের শান্তি থাকবে কিন্তু আপনার পিতা-মাতার শরীর হঠাৎ করেই অসুস্থ হয়ে যেতে পারে। আপনি আজকে আপনার ব্যাংকে যোগাযোগ করতে পারেন এবং নতুন কোন প্রকল্পে অর্থ বিনিয়োগের জন্য চেষ্টা করতে পারেন। আপনার জন্য আজকে শুভ রং হল সাদা এবং মেরুন।

সিংহ – খুব সাবধানে রাস্তায় চলাফেরা করুন, আপনার যদি হেলমেট পড়ার অভ্যাস না থাকে তবে তা আজ থেকে আবার নতুন করে তৈরি করুন। সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় ধীরেসুস্থে নামুন। আপনার অসাবধানতা আপনার বিপদ ডেকে আনতে পারে। আপনি আপনার উত্তেজিত মনোভাবকে শান্ত করতে পারেন যদি নিয়মিত যোগাভ্যাস করেন। আপনার উৎকণ্ঠা আজকে বিপর্যয় ডেকে আনতে পারে। নিয়মিত শরীরচর্চা আপনার জন্য একান্ত উপযোগী। শুভ রঙ হিসেবে ধারণ করুন সাদা এবং নীল।

কন্যা – আপনি যদি প্রেম করে থাকেন তবে আজকে প্রথম থেকেই সাবধান হয়ে যান, বিনা কারণে আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়বেন আপনি। হয় সে আপনাকে বুঝতে চাইবে না অথবা আপনি তাকে বুঝতে চাইবেন না। আপনাদের দুজনের মধ্যে মনোমালিন্য আপনার পরিবারের উপর তার প্রভাব ফেলবে। আপনার পিতা মাতা আপনাদের ব্যবহারের জন্য সন্তুষ্ট হবে না। মাথা ঠাণ্ডা রাখুন এবং ধৈর্যের সঙ্গে যেকোনো পরিবেশ মোকাবেলা করুন। যারা চাকুরী ইন্টারভিউ দিয়েছেন তাদের জন্য আজকের সুখবর আসতে পারে। আপনার পরিবারের কেউ আজকে নতুন কোন স্থানে চাকরি পেতে পারে। আপনার জন্য আজকে শুভ রং হল সবুজ এবং হলুদ।

তুলা – আপনি যেখানে কাজ করছেন সেখানে চোখ কান খোলা রেখে কাজ করুন। আপনার সহকর্মী আজকে আপনার বিরোধিতা করবে। হয়তো আপনার পিছনে ষড়যন্ত্র করবে কিন্তু আপনি বুঝতে পারবেন না আবার যখন আপনি বুঝতে পারবেন তখন আপনার সঙ্গে মতবিরোধ তুমুল পর্যায়ে গিয়ে পৌঁছবে। আপনার স্ত্রী অথবা স্বামীর সঙ্গে আপনার কাজের ব্যাপারে সমস্যা নিয়ে আলোচনা করুন।‌ এবং স্বামী আপনাকে আপনার ভুল ধরিয়ে দেবে আজকে যা আপনার কাজে সাহায্য হবে। ‌ দিনের প্রথমভাগে আপনার জটিলতার মধ্যে দিয়ে কাটলে ও শেষ ভাগ রোমান্টিক হয়ে উঠবে। আপনার জন্য আজকে শুভ রং হল হলুদ।

বৃশ্চিক – আপনার বাড়ীর নিকট কেউ অথবা আপনি নিজেই হাসপাতালে ভর্তি হতে পারেন কোনো বিশেষ সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য। যদিও আপনার আজকে অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি আপনার কোনো জটিল রোগ থেকে থাকে তবে তার চিকিৎসার নিতান্ত প্রয়োজন রয়েছে।আপনার স্ত্রী এবং স্বামী আজকে আপনার সহায়ক হয়ে উঠবে। যারা ডাক্তার বিভাগে কাজ করছেন তাদের জীবন আজকে সাফল্য বয়ে আনবে। যারা ডাক্তারি বিভাগীয় উচ্চশিক্ষা নিতে চান তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ এবং শিক্ষনীয়। আপনার জন্য আজকে শুভ রং হল সাদা এবং হলুদ।

ধনু – যারা গবেষণা করছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। আপনার গবেষণা আপনাকে একটি নতুন দিগন্ত দিতে পারে। যারা উচ্চশিক্ষা নিয়ে পড়াশোনা করছেন তাদের দিনটি আজকে সাফল্যমন্ডিত হয়ে উঠতে পারে। আপনার পরিবারের বিশেষ কেউ আপনাকে উচ্চশিক্ষার জন্য সাহায্য করতে পারে। জেলা বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রী তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। আপনার জন্য শুভ রং হল খয়রি এবং সাদা।

মকর – আপনার মনের মধ্যে আজকে অযথা উদ্ভিদ কাজ করবে। পুরনো সমস্যা আপনাকে ঘিরে ধরবে। ‌আপনি যতই নতুন কাজের দিকে এগোতে চাইবেন আপনাকে পুরনো সমস্যা টেনে রাখবে। আপনার স্ত্রী এবং আপনার স্বামী আপনাকে আজকে ভীষণ ভাবে সাহায্য করবো। আপনি চাইলে পিতা-মাতার থেকে সমস্যার সমাধান খুঁজতে পারেন। দিনের শুরুতে আপনি লাভবান হবেন ব্যবসায়ীক দিক থেকে, সন্ধ্যার পরে আপনি আপনার স্ত্রীর অথবা স্বামীর সঙ্গে রোমান্টিক ডিনারে যেতে পারেন। আপনার জন্য আজকে শুভ রং হল লাল এবং গোলাপী।

কুম্ভ – আপনি আজকে আপনার পরিবারের তরফ থেকে অথবা আপনার কর্মচারীদের থেকে সহযোগিতা পাবেন। যারা শারীরিকভাবে দুর্বল তারাও আজকে সাহায্য পাবেন তাদের নিকটতম বন্ধুদের থেকে। যারা খুচরা ব্যবসার সঙ্গে যুক্ত তারা আজকে লাভবান হবেন। আপনার কাস্টমার আপনার প্রতি সদয় হবে। জোরে হাঁটুর যন্ত্রনায় ভুগছেন তাদের হাঁটুর ব্যথা বৃদ্ধি পাবে। দিনের শুরু আপনি হলুদ দুধ দিয়ে শুরু করতে পারেন। আপনার সর্দি কাশি হওয়ার প্রবণতা রয়েছে, যদি আপনি সাবধানতা অবলম্বন করেন তবে এই যাত্রা থেকে পরিত্রান পেতে পারেন। আপনার জন্য শুভ রং হল লাল।

মীন – আপনার শরীরের কোন ব্যাধি আক্রমণ করতে চলেছে। আপনি কিন্তু আজ থেকে যোগাভ্যাস শুরু করতে পারেন। পরিমিত খাবার খান এবং সিদ্ধ খাওয়ার চেষ্টা করুন। দিনে অন্তত তিন লিটার জল পান করুন। যারা গ্যাস অম্বল এর সমস্যায় ভোগেন তাদের আজকেই সমস্যা বাড়াবাড়ি হতে পারে। আজকে আপনি হঠাৎ করে আপনার স্ত্রী অথবা স্বামীর সঙ্গে করে জড়িয়ে যেতে পারেন। আপনার সন্তানকে নিয়ে আপনাদের মধ্যে উদ্বেগ তৈরি হবে এবং মনোমালিন্য হবে। আপনার জন্য আজকে শুভ রং হল নীল এবং সবুজ।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বরানগর–ব্যারাকপুর মেট্রোতে বড় আপডেট! কলকাতার পিঙ্ক লাইন নিয়ে বাড়ছে আশা

কলকাতা মেট্রোর সম্প্রসারণ নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। এবার পিঙ্ক লাইন (Baranagar–Barrackpore Metro)…

May 23, 2026

স্কুল ব্যাগের ওজন নিয়ে কড়া নির্দেশিকা! বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের

পড়ুয়াদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে স্কুল ব্যাগের অতিরিক্ত ওজন কমাতে নতুন নির্দেশিকা…

May 23, 2026

স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর! নতুন বিতর্কে তোলপাড় বাংলা

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে ফের রাজনৈতিক মহলে জোর চর্চা…

May 23, 2026

বড় বদল শিক্ষাক্ষেত্রে! ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প নিয়ে নতুন জল্পনা পশ্চিমবঙ্গে

শ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রে নতুন পরিকল্পনা ও প্রকল্প নিয়ে প্রায়ই আলোচনা হয়। সম্প্রতি সমন্বিত স্কুল উন্নয়ন…

May 23, 2026

সমুদ্র ভ্রমণ এখন হাতের মুঠোয়! কৃষ্ণনগর–দীঘা বাস পরিষেবা নিয়ে বড় আপডেট

দীঘা পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্রতীরবর্তী পর্যটন কেন্দ্র। নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে দীঘায় যাতায়াতের জন্য বাস…

May 23, 2026

স্কুলেই হবে আধার কার্ড আপডেট, ছাত্রছাত্রীদের জন্য বড় সুবিধা আনছে নতুন উদ্যোগ

ছাত্রছাত্রীদের জন্য বড় প্রশাসনিক সুবিধা আনতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার স্কুলেই আধার কার্ড আপডেটের…

May 22, 2026