মালদা: গতকাল, বৃহস্পতিবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে যায় মালদার সুজাপুরের একটি প্লাস্টিক কারখানায়। এদিনই এই ঘটনায় পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়। তিনজন গুরুতরভাবে আহত হন। তাদেরকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তারা চিকিৎসাধীন ছিলেন। তারপর সেখান থেকে কারখানার মালিক আবদুল সাহেদকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু কলকাতার হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয় তার। ফলে এখনও পর্যন্ত এই ঘটনায় মৃত বেড়ে ছয় হয়েছে। আবদুল সাহেদের বয়স ছিল ৫১ বছর।
বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ কারখানায় কাজ চলাকালীন হঠাতই বিস্ফোরণ ঘটে যায়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ছুটে আসে দমকল বাহিনীও। ঘটনাস্থলে ফরেনসিক টিম গিয়ে পৌঁছায়। মৃতদের পরিবারের এবং আহতদের আর্থিক সাহায্যের আশ্বাস দেয় রাজ্য সরকার।
সেই আর্থিক সাহায্য মৃতদের পরিবার এবং আহতদের হাতে তুলে দেওয়ার জন্য এদিনই হেলিকপ্টারে করে ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি মৃতদের পরিবারের হাতে দু লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকার চেক তুলে দেন। বিরোধীরা এই নিয়ে রাজনৈতিক জলঘোলা করলেও রাজ্য সরকারের পক্ষ থেকে এই ঘটনাকে নিছক দুর্ঘটনা বলা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…